Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 02:42: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন বাহিনী ইরানে ‘সীমিত মাত্রায় হামলা পরিচালনা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছিল।

    শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ওপর ‘সীমিত মাত্রায়’ হামলা পরিচালনা করেছে। এই হামলায় ইৃরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।”

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার কয়েক দিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ট্রাম্প অবশ্য এই সর্বশেষ পদক্ষেপটিকে ‘সামান্য’ বলে অভিহিত করেছেন।

    এদিকে আজ সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উল্লেখ্য এই অঞ্চলটি ইরান ও যুক্তরাষ্ট্রের ও ইরানের মধ্যকার চালমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তারা বিমান বিধ্বংসী একটি ছোট যন্ত্র তৈরি করেছিল, আর আমরা সেটি প্রায় ১৫ মিনিট—হয়তো পাঁচ মিনিট—এর মধ্যেই ধ্বংস করে দিয়েছি।”

    মার্কিন সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে যে তারা ‘আত্মরক্ষামূলক’ হামলা পরিচালনা করেছে। সোমবার কেশম ও হাঙ্গাম দ্বীপ এবং নিকটবর্তী মূল ভূখণ্ডের বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

    উল্লেখ্য, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হওয়ার পর, শুক্রবারের এই হামলাটিই ছিল ইরানে প্রথম সামরিক পদক্ষেপ।

    নির্বাচনী এই বিপর্যয়ের অন্যতম কারণ ছিল ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো এবং জ্বালানির উচ্চমূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ। যুদ্ধের কারণে জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি অংশকেই প্রভাবিত করেছে। তারপর থেকেই ট্রাম্প প্রায়শই ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, এই যুদ্ধের একটি সমাধান হয়তো খুব কাছেই রয়েছে।

    ইরানের পারমাণবিক কর্মসূচি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হিসেবে রয়ে গেছে। ট্রাম্প বরাবরই বলে আসছেন যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো চুক্তির ক্ষেত্রে এই সমস্যার সমাধান হওয়া আবশ্যক। শুক্রবার গভীর রাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি—যার মধ্যে রয়েছে বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা (যেমন—বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্য)—অথবা এসবের স্থানান্তর সংক্রান্ত তথ্যের বিনিময়ে ‘২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার এবং প্রয়োজনে স্থানান্তরের সুবিধা’ দেওয়ার প্রস্তাব দিচ্ছে।

    পোস্টটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির একটি লিঙ্কও যুক্ত ছিল। তবে শুক্রবার দিনের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনা অব্যাহত থাকবে।

    ট্রাম্প বলেছেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি এবং এটা অব্যাহত থাকবে।”

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে জানালেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ
    পরবর্তী খবর নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    আরো সংবাদ পড়ুন

    ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    November 7, 2026

    ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প

    November 7, 2026

    ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ

    November 7, 2026

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    November 7, 2026

    ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

    November 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.