Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 27 November 2026, 12:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের পক্ষে যে পদক্ষেপ গ্রহণ করল আজারবাইজান
    আন্তর্জাতিক

    ইরানের পক্ষে যে পদক্ষেপ গ্রহণ করল আজারবাইজান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের পক্ষে যে পদক্ষেপ গ্রহণ করল আজারবাইজান

    ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আজারবাইজান। তেহরানের প্রতিবেশী এই দেশটির সরকার জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন জেইহুন বায়রামভ।

    ফোনালাপে বায়রামভ বলেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলে উত্তেজনা বাড়া উদ্বেগজনক। তিনি জোর দিয়ে বলেন, আজারবাইজান সবসময়ই চায়— ইরান ও আশপাশের অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এমন কোনও পদক্ষেপ বা বক্তব্য থেকে সব পক্ষ বিরত থাকুক। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম ও নীতির আলোকে শুধু সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া উচিত।

    এর আগে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়ে দেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এ অবস্থান স্পষ্ট করেন বলে জানিয়েছিল সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

    এসপিএ’র প্রতিবেদনের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানায়, ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘হামলার লক্ষ্য যাই হোক না কেন সৌদি আরব ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কার্যক্রমে বা যেকোনো পক্ষের পরিচালিত কোনো হামলায় তার আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।’

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের পর এবার ইরানের দিকে একটি শক্তিশালী মার্কিন নৌবহর এগিয়ে যাচ্ছে এবং তিনি আশা করছেন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাবে তেহরান।

    ইরানের পক্ষে যে পদক্ষেপ গ্রহণ করল আজারবাইজান
    পূর্ববর্তী খবরক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের
    পরবর্তী খবর বাংলাদেশের নির্বাচন উপলক্ষে ১৬ দেশ পাঠাচ্ছে ৫৭ জন পর্যবেক্ষক

    আরো সংবাদ পড়ুন

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে বন্যা, ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

    উ. কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বৃদ্ধির নির্দেশ কিমের

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

    November 27, 2026

    দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

    November 27, 2026

    নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

    November 27, 2026

    ইরানে জয় এখন যুক্তরাষ্ট্রের ‘হাতের নাগালে’: ট্রাম্প

    November 27, 2026

    ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    November 27, 2026

    দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

    November 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.