Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 23 August 2026, 10:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    ‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 10, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু

    ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা থামায়নি বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। সাম্প্রতিক এই ব্যাপক বিমান হামলার প্রেক্ষিতে আসিফ ইসরায়েলকে ‘অশুভ’ ও ‘মানবতার জন্য অভিশাপ’ বলে অভিহিত করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। খবর তুর্কি গণমাধ্যম আনাদোলু আজান্সির।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে খাওয়াজা আসিফ বলেন, ‘ইসলামাবাদে আলোচনা চলাকালীন সময়েও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে।’

    এছাড়া তিনি অভিযোগ করেন, লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন। আসিফ আরও বলেন, ‘প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন; রক্তপাত থামছেই না।’

    পাকিস্তানি প্রতিরক্ষমন্ত্রী আরও মন্তব্য করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকারীরা ‘জাহান্নামে যাক’। এর জবাবে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আসিফের এই বক্তব্য ইসরায়েলকে ধ্বংস করার আহ্বানের সামিল।

    বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল ধ্বংসের আহ্বান অত্যন্ত নিন্দনীয়। কোনো সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়, বিশেষ করে এমন একটি দেশের ক্ষেত্রে, যারা নিজেকে শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করে।’

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তান মূল ভূমিকা রেখেছে। তবে লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ও তেহরান দাবি করলেও ওয়াশিংটন ও তেল আবিব বলছে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

    লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছেন। এছাড়া গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে মোট ১,৮৮৮ জন নিহত এবং ৬,০৯২ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    ‘ইসরায়েল মানবতার জন্য অভিশাপ’ পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীকে জবাব দিলেন নেতানিয়াহু
    পূর্ববর্তী খবরহরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
    পরবর্তী খবর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে দেশ: অর্থমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

    বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

    জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

    নারীদের এগিয়ে নিতে দলগুলোর মনস্তাত্ত্বিক-পলিসিগত পরিবর্তন আনা জরুরি: শামা ওবায়েদ

    কলকাতার হোটেলে আগুন, আজ দেশে আসছে ৬ মরদেহ

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

    August 23, 2026

    আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি

    August 23, 2026

    বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

    August 23, 2026

    কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

    August 22, 2026

    সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

    August 22, 2026

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    August 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.