Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 30 August 2026, 12:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল পাকিস্তান
    আন্তর্জাতিক

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 26, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল পাকিস্তান

    আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। একইসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়া ইসলামাবাদের জন্য গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি। খবর আল জাজিরা

    প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে ইসলামাবাদের যোগ দেয়া উচিত বলে তিনি মনে করেন না। সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে। খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না, আমাদের এমন কোনও চুক্তিতে যোগ দেয়া উচিত, যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক’।

    তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আর তা হচ্ছে— এটি (এই প্রস্তাব) আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’ এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধের অবসানে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আরও বেশি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নেতাদের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

    ট্রাম্প লিখেছেন, ‘আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি, সব দেশ যেন দ্রুত আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। আর যদি ইরান আমার সঙ্গে চুক্তিতে সই করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাদেরও এই নজিরবিহীন বৈশ্বিক জোটের অংশ হিসেবে পেলে সেটা হবে সম্মানের।’ তিনি আরও বলেন, ‘তাহলে মধ্যপ্রাচ্য হবে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আর তা সম্ভবত বিশ্বের অন্য যেকোনও অঞ্চলের চেয়েও বেশি।’

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে যে শর্ত দিলো সৌদি
    পূর্ববর্তী খবরঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী
    পরবর্তী খবর ইরানের সঙ্গে কয়েক দিনের মধ্যে চুক্তি সম্ভব, হামলার পরও বললেন রুবিও

    আরো সংবাদ পড়ুন

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

    নেপালে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

    নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের লকার লুট, আটক ২৯

    পাকিস্তানের আজাদ কাশ্মীর দখলের ডাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

    August 30, 2026

    জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

    August 30, 2026

    বাড়ছে হ্রদের পানি, খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

    August 30, 2026

    ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

    August 30, 2026

    আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

    August 30, 2026

    নেপালে আকস্মিক বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

    August 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.