Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 24 October 2026, 10:11: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের
    আন্তর্জাতিক

    ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের

    ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

    পাকিস্তানি তালেবান (তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এই হামলার লক্ষ্য ছিল ‘পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক, আইনজীবী এবং কর্মকর্তারা।’ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত আরও হামলা চালানোর হুমকি দিয়েছে টিটিপি।

    হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, ‘দুপুর ১২টা ৩৯ মিনিটে জেলা আদালতে একটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন।’

    হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইনজীবী রুস্তম মালিক। তিনি বলেন, ‘আমি গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করছিলাম, তখনই গেটের কাছে প্রচণ্ড একটি শব্দ শুনি।’ তিনি জানান, বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে এবং আশপাশের গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

    মালিক আরও বলেন, ‘পুরো জায়গাটা বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। আইনজীবী ও সাধারণ মানুষ দৌড়াচ্ছিল। আমি গেটের সামনে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে গিয়েছিল।’

    আরেকজন আইনজীবী মোহাম্মদ শাহজাদ বাট বলেন, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। তিনি বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। আমি গেটের সামনে অন্তত পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি।’

    নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, ১২ জনের মরদেহ এবং ২০ জন আহত ব্যক্তিকে কাছাকাছি একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

    ইসলামাবাদে আত্মঘাতী হামলার দায় স্বীকার পাকিস্তানি তালেবানের
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে চূড়ান্ত ভোট আজ
    পরবর্তী খবর হঠাৎ অসুস্থ গোবিন্দ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

    আরো সংবাদ পড়ুন

    ট্রাম্প-পুতিন চুক্তি: যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

    সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

    নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর

    নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

    সৌদি আরবে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ট্রাম্প-পুতিন চুক্তি: যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

    October 23, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ১২১৪

    October 23, 2026

    সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

    October 23, 2026

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

    October 23, 2026

    নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

    October 23, 2026

    ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর

    October 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.