Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 12:56: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কারাগারে গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস, নেয়া হলো হাসপাতালে
    আন্তর্জাতিক

    কারাগারে গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস, নেয়া হলো হাসপাতালে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কারাগারে গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস, নেয়া হলো হাসপাতালে

    ইরানের মানবাধিকারকর্মী এবং ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১ মে) তার ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, নার্গিস দু’বার সম্পূর্ণ জ্ঞান হারান এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে পড়েন। খবর আল-জাজিরার।

    বিবৃতিতে বলা হয়, ‘কারা চিকিৎসকরা নিশ্চিত যে কারাগারের ভেতরে তার (নার্গিস) চিকিৎসা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যদিও আগে থেকেই তেহরানে বিশেষজ্ঞ চিকিৎসা দলের মাধ্যমে তার চিকিৎসার সুপারিশ ছিল।’

    এর আগে একই দিন উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি দু’বার অজ্ঞান হয়ে পড়েন বলে জানায় ফাউন্ডেশনটি। তার আইনজীবীদের মতে, গত মার্চের শেষ দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন পর দেখা করতে গেলে তারা তাকে অত্যন্ত ফ্যাকাশে ও দুর্বল অবস্থায় দেখেন এবং হাঁটার জন্য নার্সের সহায়তা নিতে হচ্ছিল।

    ৫৩ বছর বয়সী মোহাম্মাদিকে গত ১২ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ সফরের সময় গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকেই তিনি কারাবন্দি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়।

    পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল, যার প্রভাব এখনও তার স্বাস্থ্যে পড়ছে। তারা দাবি করেন, একাধিক ব্যক্তি তাকে শরীরের পাশ, মাথা ও ঘাড়ে আঘাত করেন।

    উল্লেখ্য, ডিসেম্বরের গ্রেপ্তারের আগেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে ১৩ বছর ৯ মাসের দণ্ড ভোগ করছিলেন নার্গিস। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে তিনি সাময়িক মুক্তিতে ছিলেন।

    কারাগারে গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী নার্গিস
    পূর্ববর্তী খবরইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প
    পরবর্তী খবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

    আরো সংবাদ পড়ুন

    আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মিশরের

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

    July 8, 2026

    ৩-২ গোলে মিশরের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 8, 2026

    মেসির গোলে ২-২ এ সমতায় ফিরল মিশর

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে মিশর

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মিশরের

    July 7, 2026

    আর্জেন্টিনার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে মিশর

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.