Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 02:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে নিজেদের দাবি করল চীন
    আন্তর্জাতিক

    কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে নিজেদের দাবি করল চীন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে নিজেদের দাবি করল চীন

    কাশ্মিরের শাকসগাম উপত্যকা নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ভারতের আপত্তি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং। শাকসগামে অবকাঠামো উন্নয়ন নিয়ে নয়াদিল্লির সমালোচনার জবাবে চীন স্পষ্ট ভাষায় জানিয়েছে, এলাকাটি তাদের নিজস্ব ভূখণ্ড এবং সেখানে উন্নয়ন কাজ চালানো চীনের সার্বভৌম অধিকার। এই পাল্টাপাল্টি অবস্থান আবারও দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে সামনে নিয়ে এসেছে।

    সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) চীনের কাছে শাকসগাম উপত্যকায় চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে ভারতের সমালোচনা সম্পর্কে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এসব কথা বলেন। তিনি বলেন, নিজেদের ভূখণ্ডে অবকাঠামো নির্মাণ করা চীনের জন্য ‘সম্পূর্ণভাবে ন্যায্য’। তিনি বলেন, ‘আপনি যে ভূখণ্ডের কথা বলছেন, সেটি চীনের’।

    এর আগে গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, শাকসগাম উপত্যকা যেহেতু ‘ভারতের ভূখণ্ড’, তাই নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার ভারত সংরক্ষণ করে। ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দূরদর্শনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিকে আমরা কখনও স্বীকৃতি দিইনি। আমরা সবসময় বলে এসেছি, ওই চুক্তি অবৈধ এবং অকার্যকর।’

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নয়াদিল্লি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকেও (সিপিইসি) স্বীকৃতি দেয় না। তিনি জোর দিয়ে বলেন, ‘জম্মু ও কাশ্মির এবং লাদাখ— এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ’। তিনি আরও বলেন, ‘এই অবস্থান পাকিস্তান ও চীনা কর্তৃপক্ষকে একাধিকবার স্পষ্টভাবে জানানো হয়েছে।’

    ভারতের ওই মুখপাত্র আরও জানান, শাকসগাম উপত্যকায় ‘স্থল বাস্তবতা বদলের’ যেকোনও চেষ্টার বিরুদ্ধে ভারত ধারাবাহিকভাবে চীনের কাছে প্রতিবাদ জানিয়ে এসেছে।

    ভারতের এসব বক্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তান একটি সীমান্ত চুক্তি স্বাক্ষর করে এবং দুই দেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে। তিনি এটিকে ‘দুটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে চীন ও পাকিস্তানের অধিকার’ বলে উল্লেখ করেন।

    মাও নিং বলেন, ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) একটি অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ, যার লক্ষ্য স্থানীয় সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং মানুষের জীবনমান উন্নত করা।’

    তিনি আরও বলেন, ‘চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি এবং সিপিইসি কাশ্মির ইস্যুতে চীনের অবস্থানকে প্রভাবিত করে না। এ বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

    প্রসঙ্গত, ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধ চলে আসছে। তবে ২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের চারজন সেনা নিহত হওয়ার পর যে উত্তেজনা তৈরি হয়, তা কমাতে ২০২৪ সালে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছায়। ২০২৪ সালের ওই সমঝোতার পর থেকে দুই দেশ সম্পর্ক উন্নয়নে কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু এবং বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহ বাড়ানোর মতো উদ্যোগও রয়েছে।

    তবে এসবের পরও ভূখণ্ড নিয়ে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে বিরোধ অব্যাহত আছে। এছাড়া অরুণাচল প্রদেশ নিয়েও চীন ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে। এই অঞ্চলকে চীন ‘জাংনান’ নামে উল্লেখ করে এবং ‘দক্ষিণ তিব্বতের অংশ’ বলে দাবি করে থাকে। তবে চীনের এই দাবি ভারত বারবার প্রত্যাখ্যান করে এসেছে।

    চীন একাধিকবার উত্তর-পূর্ব হিমালয় অঞ্চলের এই রাজ্যের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করেছে। আর এটি নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বরাবরই কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে।

    কাশ্মিরের শাকসগাম উপত্যকাকে নিজেদের দাবি করল চীন
    পূর্ববর্তী খবরবিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম
    পরবর্তী খবর ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন রণতরী

    ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল

    September 6, 2026

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    September 6, 2026

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.