Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 12:20: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার
    আন্তর্জাতিক

    চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

    ব্রিটেন–চীন সম্পর্ক নতুন করে গড়তে বেইজিং সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্যবসায়ী ও সাংস্কৃতিক নেতাদের একটি বড় প্রতিনিধিদলও রয়েছে তার সঙ্গে। বুধবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    ২০১৮ সালের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

    এই সফরে স্টারমারের সঙ্গে রয়েছেন প্রায় ৬০ জন ব্রিটিশ ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি। প্রতিনিধিদলে আছে এইচএসবিসি ব্যাংক, ওষুধ প্রস্তুতকারক জিএসকে, জাগুয়ার ল্যান্ড রোভার এবং ন্যাশনাল থিয়েটারের শীর্ষ কর্মকর্তারা।

    ব্রিটেন সরকারের ভাষ্য, চীনের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে সমালোচকদের দাবি, চীনের রাজনৈতিক দর্শন ব্রিটেনের থেকে সম্পূর্ণ ভিন্ন, দেশটিকে বিশ্বাস করা যায় না এবং কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

    এছাড়াও মানবাধিকার ইস্যুতেও রয়েছে তীব্র উদ্বেগ। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে উইঘুর মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে। পাশাপাশি, হংকংয়ের গণতন্ত্রপন্থী গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইয়ের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনাও আন্তর্জাতিক মহলে সমালোচিত।

    এদিকে, যুক্তরাজ্যে চীনের গুপ্তচরবৃত্তির মাত্রা নিয়েও উদ্বেগ রয়েছে। সম্প্রতি, এমআই-ফাইভের প্রধান সতর্ক করে বলেছেন, চীনা রাষ্ট্রীয় অপারেটিভরা প্রতিদিনই ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

    তবে এসব বিতর্ক সত্ত্বেও সফরের গুরুত্ব তুলে ধরেছে ডাউনিং স্ট্রিট। সফরের আগে কিয়ার স্টারমার বলেন, ‘বছরের পর বছর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল কখনও উষ্ণ, কখনও শীতল। কিন্তু ভালো লাগুক বা না লাগুক—চীন যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের সঙ্গে কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থেই প্রয়োজন।’ তিনি আরও বলেন, চ্যালেঞ্জগুলো উপেক্ষা না করে মতবিরোধ থাকলেও চীনের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়াই যুক্তরাজ্যের লক্ষ্য।

    চীন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রের আরও একটি নৌবহর ইরানের দিকে এগোচ্ছে, দাবি ট্রাম্পের
    পরবর্তী খবর মাসের প্রায় ১০-১২ দিনই সকালের নাস্তা হতো পান্তা ভাত: ডা. এজাজুল ইসলাম

    আরো সংবাদ পড়ুন

    মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৫

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন ‘বড় পরিকল্পনা’

    September 7, 2026

    বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল

    September 7, 2026

    কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

    September 7, 2026

    যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ৫

    September 7, 2026

    ফেসবুক ব্যবহারে আসছে নতুন নীতিমালা, ইতিবাচক শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

    September 6, 2026

    রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.