Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 03:54: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ট্রাম্পের গাজা পরিকল্পনা মুসলিম দেশগুলোর খসড়া থেকে আলাদা: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী
    আন্তর্জাতিক

    ট্রাম্পের গাজা পরিকল্পনা মুসলিম দেশগুলোর খসড়া থেকে আলাদা: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

    ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া নয় বলে মন্তব্য করেছেন পাকিন্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজ

    শুক্রবার (০৩ অক্টোবর) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন, তা আমাদের নয়, আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে।’ তিনি আরও বলেন, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও ওআইসি ব্যর্থ হওয়ায় মুসলিম দেশগুলো শেষ আশার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল।

    প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ধাপে ধাপে ইসরায়েলী বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মিশর, তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর।

    শেহবাজ শরিফ প্রথমে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানালেও পরে পাকিস্তান কিছুটা দূরত্ব তৈরি করে। ইসহাক দার ব্যাখ্যা দিয়ে বলেন, শেহবাজ শরিফ কেবল ট্রাম্পের একটি টুইটের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

    ইসহাক দার আরও বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে। তবে বাকি বিষয়ে আলোচনার সুযোগ রাখা বা ট্রাম্পের ২০ দফা বাস্তবায়ন, এই দুই বিকল্প ছিল। তিনি বলেন, পাকিস্তান দ্বিতীয় বিকল্পকে সমর্থন করেছে।

    পাকিস্তারন পররাষ্ট্রমন্ত্রী সংসদে আশ্বস্ত করে বলেন, পাকিস্তানের ফিলিস্তিন নীতি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সময় থেকে যেমন ছিল, এখনো তেমনই রয়েছে এবং ভবিষ্যতেও বদলাবে না।

    গাজায় সাহায্য বহনকারী ফ্লোটিলা আটককৃতদের মধ্যে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক আহমদও রয়েছেন বলে জানিয়েছেন ইসহাক দার। তিনি বলেন, একটি ইউরোপীয় দেশের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

    ট্রাম্পের গাজা পরিকল্পনা মুসলিম দেশগুলোর খসড়া থেকে আলাদা: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী
    পূর্ববর্তী খবর১০ ঘণ্টা পর ফেসবুক পেজ ফিরে পেল ইসলামী ব্যাংক
    পরবর্তী খবর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

    আরো সংবাদ পড়ুন

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    September 2, 2026

    কমলো এলপি গ্যাসের দাম

    September 2, 2026

    ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে চীন-রাশিয়া-ভারত-পাকিস্তানসহ ১০ দেশের কড়া বার্তা

    September 2, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

    September 2, 2026

    স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ: গুরুত্ব পেল জনগণকেন্দ্রিক সম্পর্ক

    September 2, 2026

    স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.