Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 04:28: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    ‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

    সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ বা ‘ফালা ফালা’ কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে অভিশংসন কমিটি গঠনের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। এতে রাজনৈতিক চাপের মুখে পড়েছেন তিনি এবং পরিস্থিতি আরও জটিল হলে তার প্রেসিডেন্ট পদও ঝুঁকির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার(১১মে) দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানিয়েছে, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগসংক্রান্ত নথি ও প্রমাণ পর্যালোচনা করবে।

    গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দিতে পার্লামেন্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আদালতের এ রায়ের পরই নতুন করে অভিশংসন প্রক্রিয়ার আলোচনা সামনে আসে।

    দক্ষিণ আফ্রিকায় বহুল আলোচিত ‘ফার্মগেট’ বা ‘ফালা ফালা’ কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে রয়েছে রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি ফালা ফালা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই খামারবাড়ির একটি সোফার ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরি হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রশ্ন ওঠে এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো, কেন তা ব্যাংকে না রেখে আসবাবের ভেতরে রাখা হয়েছিল এবং অর্থের যথাযথ হিসাব দেওয়া হয়েছিল কি না।

    দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে একটি স্বাধীন প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে আইনিভাবে লড়াই করবেন। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রামাফোসা স্পষ্টভাবে বলেন, তিনি পদত্যাগ করবেন না। একইসঙ্গে তিনি আদালতের রায়কে সম্মান জানানোর কথাও উল্লেখ করেন।

    পার্লামেন্টে গঠিত হতে যাওয়া অভিশংসন কমিটি আগামী কয়েক মাস ধরে বিষয়টি পর্যালোচনা করবে। তদন্ত শেষে তারা আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    রামাফোসার দল এএনসি ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে। দলটির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে কেলেঙ্কারি নিয়ে করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র। প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি করেছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) ও আফ্রিকান ট্রান্সফর্মেশন মুভমেন্ট (এটিএম)। ইএফএফ ইতোমধ্যে রামাফোসার পদত্যাগ দাবি করেছে।

    তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিশংসন কমিটির পর্যবেক্ষণ নেতিবাচক হলেও পার্লামেন্টে ভোটাভুটিতে রামাফোসা টিকে যেতে পারেন। কারণ, প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারালেও এএনসি এখনো ন্যাশনাল অ্যাসেম্বলিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন ধরে রেখেছে।

    ‘ফার্মগেট কেলেঙ্কারিতে’ ফাঁসলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
    পূর্ববর্তী খবরএবার আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
    পরবর্তী খবর অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা, বছরে কত?

    আরো সংবাদ পড়ুন

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপে ট্রাম্পের রাজনীতি

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট

    তৃণমূল থেকে ‘অপসারিত’ মমতা, দলের নতুন চেয়ারম্যান অরূপ

    জর্ডানের বিপক্ষে ১-২ গোলে জিতল আলজেরিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    June 23, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    June 23, 2026

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    June 23, 2026

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.