Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 17 July 2026, 08:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিবর্ষণে নিহত বেড়ে ৪
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিবর্ষণে নিহত বেড়ে ৪

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে এক গির্জায় ভয়াবহ গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।

    রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠানের সময় এ হামলা ঘটে।

    পুলিশ জানায়, হামলাকারী প্রথমে একটি গাড়ি চালিয়ে গির্জার সামনের অংশ ভেঙে ভিতরে ঢোকে। এরপর তিনি উপস্থিত ধর্মপ্রাণদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেন এবং পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

    সিএনএনের খবরে বলা হয়, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে হামলাকারী। ৪০ বছর বয়সী হামলাকারী থমাস জেকব স্যানফোর্ড মিশিগানের বার্টন শহরের বাসিন্দা। তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, তবে সেগুলো দিয়ে আগুন লাগানো হয়েছিল কি না তা এখনো নিশ্চিত নয়।

    গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানান, সকালে গুলিতে দু’জনের মৃত্যু হয়। পরবর্তীতে পুড়ে যাওয়া ভবনের ভেতর আরও কয়েকজনের মরদেহ পাওয়া যায়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে। আহত আটজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে নির্দেশ দেয়। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে গির্জা ভবন থেকে দাউ দাউ করে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

    বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর পুলিশ নিশ্চিত করেছে যে এখন আর জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই। যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা এফবিআই ও স্থানীয় কর্তৃপক্ষ মিলে ঘটনার তদন্ত শুরু করেছে।

    যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিবর্ষণে নিহত বেড়ে ৪
    পূর্ববর্তী খবরডিসেম্বরে বইমেলার সিদ্ধান্ত স্থগিত
    পরবর্তী খবর খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় নিহত ৩, ১৩ সেনা সদস্য আহত

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

    হরমুজ প্রণালীর সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি: আইইএ প্রধান

    ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

    কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত-বাহরাইনেও হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    July 17, 2026

    হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    July 17, 2026

    ভৈরবে প্রতিবেশীর কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে শিশুর মৃত্যু

    July 17, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    July 17, 2026

    বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 17, 2026

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

    July 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.