Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 15 October 2026, 01:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকানসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর রীডসবার্গ শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

    বুধবার সাউক জেলা শেরিফের (প্রধান আইন কর্মকর্তা) দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনার সংবাদ শেরিফের দপ্তরে আসে।

    খবর আসার পর শেরিফের ডেপুটি এবং জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানটিকে খুঁজে পান,

    পরবর্তী এক বিবৃতিতে শেরিফের কর্মকর্তারা জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু ছিল। উইসকনসিনের কেনোশা শহর থেকে মেনোমোনির দিকে ফিরছিল উড়োজাহাজটি।

    শেরিফের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একটি ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে এবং তল্লাশি অভিযানের সময় বিমানের ছয় আরোহীর সবাইকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহতদের নাম-পরিচয় আপাাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে শেরিফের দপ্তার।

    শেরিফের দপ্তরের কর্মকর্তারা জানান, বিমানটি সম্ভবত কাছাকাছি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করছিল।

    “এখন আমরা জানার চেষ্টা করছি যে সেই যোগাযোগে কী বলা হয়েছিল এবং ওই এলাকায় কোনো আবহাওয়া সংক্রান্ত ঘটনা এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে কি না”, বলেছেন এক কর্মকর্তা।

    ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল একটি পাইপার পিএ-৪৬ মডেলের বিমান।

    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের অধীন সড়ক নিরাপত্তা বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) প্রাথমিক তথ্যানুযায়ী, “উড়োজাহাজটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বরফ জমার (আইসিং) কথা জানান এবং নিচে নামার (ডিসেন্ড) অনুমতি চান।”

    এনটিএসবি জানায়, “এয়ার ট্রাফিক কন্ট্রোল নিচে নামার অনুমতি দেয়। এরপর উড়োজাহাজটি ডান দিকে মোড় নিয়ে নিচের দিকে নামতে শুরু করে। একপর্যায়ে এই নামার গতি বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ও ডেটা ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে যায়।”

    এনটিএসবি জানিয়েছে, ‘দুর্ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি’ উদ্ঘাটনে তদন্তকারীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ৩০ দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন তারা জমা দেবেন। (সূত্র: এবিসি নিউজ)

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ১১ স্কাইডাইভারসহ ১২ আরোহী নিহত
    পূর্ববর্তী খবররিয়াদের বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বাহিনীর
    পরবর্তী খবর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

    আরো সংবাদ পড়ুন

    পাকিস্তানে স্কুল ভবন ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

    বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

    রিয়াদের বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বাহিনীর

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পাকিস্তানে স্কুল ভবন ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

    October 15, 2026

    কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

    October 15, 2026

    স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

    October 15, 2026

    বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

    October 15, 2026

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

    October 15, 2026

    রিয়াদের বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বাহিনীর

    October 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.