Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 22 July 2026, 11:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে সেই জবাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তাদের জবাবে যুদ্ধের সব ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা আলোচনায় এসেছে। তবে কবে নাগাদ বা কীভাবে পুরোপুরি হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি তেহরান।

    এর আগে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে, এরপর ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য জটিল ইস্যুতে আলোচনা শুরু করা হবে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত মধ্যপ্রাচ্যে বড় ধরনের নিরাপত্তা ও জ্বালানি সংকট তৈরি করেছে।

    এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে দুটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এর মধ্যে কাতারএনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ “আল খারাইতিয়াত” নিরাপদে প্রণালি অতিক্রম করে পাকিস্তানের পোর্ট কাসিমের দিকে যাচ্ছে। শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এটিই হরমুজ প্রণালি দিয়ে যাওয়া প্রথম কাতারি এলএনজি জাহাজ।

    সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান ও কাতারের সঙ্গে আস্থা তৈরির অংশ হিসেবেই জাহাজটির চলাচলের অনুমতি দিয়েছে ইরান। গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানে যে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছিল, এই চালান তা কিছুটা কমাতে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এ ছাড়া ব্রাজিলগামী পানামা-পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ারও হরমুজ প্রণালি পার হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর নির্ধারিত নিরাপদ রুট ব্যবহার করেছে।

    তবে কূটনৈতিক অগ্রগতির মাঝেও উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ কাটেনি। প্রায় ৪৮ ঘণ্টার তুলনামূলক শান্তির পর রোববার কয়েকটি উপসাগরীয় দেশের আকাশে শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে আসা দুটি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে কাতার তাদের জলসীমায় আবুধাবি থেকে আসা একটি কার্গো জাহাজে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। কুয়েতও বলেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা শত্রুভাবাপন্ন ড্রোন ঠেকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

    যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব
    পূর্ববর্তী খবরঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
    পরবর্তী খবর ইরানের জবাবে অসন্তুষ্ট ট্রাম্প, শান্তি আলোচনা অনিশ্চয়তায়

    আরো সংবাদ পড়ুন

    দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল

    ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

    আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

    দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

    এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল

    July 22, 2026

    প্রবাসীদের ভোট ব্যবস্থা নিয়ে ইসির বৈঠক আজ

    July 22, 2026

    ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

    July 22, 2026

    আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

    July 22, 2026

    তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

    July 22, 2026

    দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    July 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.