Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 10:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান
    আন্তর্জাতিক

    রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘শিক্ষা দিতে’ এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

    তাছাড় কাদিরভকে অপহরণ করা হলে ইউক্রেনে শান্তি স্থাপনের ব্যাপারটি পুতিন গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলেও জেলেনস্কির ধারণা।

    গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ভেনেজুয়েলায় অভিযান উপলক্ষে যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে জেলেনস্কি বলেন, “পুরো বিশ্ব আজ ফলাফল দেখছে। মার্কিন সেনাবাহিনী খুব দ্রুত কাজটি করেছে। বেশ, এখন তাদের উচিত কাদিরভের বিরুদ্ধে এমন একটি অভিযান পরিচালনা করা। পুতিনকে শিক্ষা দেওয়ার জন্য এমন অভিযান হওয়া উচিত। তাহলেই তিনি (ইউক্রেনে) শান্তি স্থাপনকে গুরুত্ব দেবেন।”

    কাদিরভ অবশ্য জবাব দিতে দেরি করেননি। জেলেনস্কি এই স্ট্যাটাস পোস্ট করার কিছুক্ষণের মধ্যে নিজের টেলিগ্রাম চ্যানেলে এর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ওই ভাঁড় লোকটা যুক্তরাষ্ট্রের সরকারকে পরামর্শ দিচ্ছে যে তারা যেন আমাকে অপহরণ করে। মনে রাখবেন, সে নিজেও এটা করার হুমকি দেয়নি, যেমনটা একজন পুরুষ মানুষ করে। এই চিন্তাটাও সে মাথায় আনার চেষ্টা করেনি। [জেলেনস্কি] আসলে বলতে চাইছে যে এমন ঘটনা যদি সত্যিই ঘটে, তাহলে সে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখবে।”

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত অনুগত ও বিশ্বস্ত এই রাজনীতিক রাশিয়া ও রাশিয়ার বাইরে ‘পুতিনের পদাতিক’ নামেও পরিচিত। ২০০৭ সালে রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট হন তিনি।

    ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দু’বার রাশিয়ান ফেডারেশন থেকে চেচনিয়াকে বের করে নেওয়ার চেষ্টা করেছে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু দু’বারই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মস্কো। তবে সহজেই যে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সম্ভব হয়েছে— এমন নয়। যুদ্ধে রুশ ও চেচেন— দু’পক্ষেই হতাহতের সংখ্যা ছিল বহু। এই দুই যুদ্ধে কাদিরভ রুশ বাহিনীর পক্ষে ছিলেন।

    বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও অন্যতম শীর্ষ কমান্ডার কাদিরভ। গত চার বছর ধরে এ যুদ্ধ চলছে।

    রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে জেলেনস্কির আহ্বান
    পূর্ববর্তী খবরদেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস
    পরবর্তী খবর ‘ডোরেমন’বন্ধ হলো ইন্দোনেশিয়ায়

    আরো সংবাদ পড়ুন

    নয়াদিল্লিতে বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ; ১৬ মেট্রো স্টেশন বন্ধ 

    উত্তাল দিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ঘোষণা

    লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নয়াদিল্লিতে বিক্ষোভ: শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

    July 24, 2026

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.