Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 25 November 2026, 02:47: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
    আন্তর্জাতিক

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    ইরান রাসায়নিক অস্ত্র তৈরির কাজ করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। একইসঙ্গে, তেহরানকে রাসায়নিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএনসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে কাটজের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন, ‘ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েল তাদের (ইরানকে) এই সক্ষমতা অর্জন করতে দেবে না।’

    এর আগে, গত সপ্তাহে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানায়, ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা তৈরি করছে ইরান।

    প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইরানের এই পরিকল্পনা তাৎক্ষণিক হামলার ইঙ্গিত নয়; বরং ভবিষ্যতে প্রয়োজনে ব্যবহারের জন্য বিভিন্ন বিকল্প তৈরি রাখার প্রচেষ্টা।

    ডার্টি বোমা হলো এমন একটি প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। বিস্ফোরণের মাধ্যমে এসব ক্ষতিকর পদার্থ ছড়িয়ে দেওয়াই এ ধরনের বোমার উদ্দেশ্য।

    তবে সিএনএনের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি একে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার মতো’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে এর পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘কেউ এসব বিশ্বাস করছে না। মঙ্গলবারের (২৪ নভেম্বর) ব্রিফিংয়ে ইরানের বিরুদ্ধে আগাম সামরিক হামলার সম্ভাবনাও উত্থাপন করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ।

    তিনি বলেন, ‘আমরা যদি বুঝতে পারি, ইরানিরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে, তাহলে কি আগেই সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়ে সেই হুমকি নস্যাৎ করা যায় না? ইরানিরা যদি প্রথমে আমাদের ওপর হামলা চালায়, তাহলে সেটি হবে ব্যর্থতা।’

    এদিকে, গত মাসে, ইসরায়েলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাননি।

    এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। অন্যদিকে, নেতানিয়াহু তেহরানের হুমকিকে সামনে এনে লিকুদ পার্টিকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন।

    প্রতিবেদন অনুযায়ী, গত বছর ও চলতি বছরের শুরুর দিকে দুই দফা সংঘাতের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

    তবে ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকট। সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানের হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি।’

    তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে ইসরায়েলের জন্য এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার মোকাবিলায় নতুন সরকার গঠনের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

    দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান
    পূর্ববর্তী খবরইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    আরো সংবাদ পড়ুন

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন আইজেনকোট

    তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা

    নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

    ঘুষের অর্থ গোপন মামলায় ট্রাম্পের সাজা বাতিলের নতুন সুযোগ

    ইউক্রেন ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    November 25, 2026

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    November 25, 2026

    নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

    November 25, 2026

    শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী

    November 25, 2026

    টানা দুই দফা বাড়ার পর আবারও কমল স্বর্ণের দাম

    November 25, 2026

    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন আইজেনকোট

    November 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.