Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 15 July 2026, 06:05: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই নৌকায় অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত
    আন্তর্জাতিক

    লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই নৌকায় অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই নৌকায় অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত

    লিবিয়ার উপকূলে ৭৫ শরণার্থীবোঝাই একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

    রোববার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। খবর আলজাজিরার।

    জাতিসংঘের অভিবাসন সংস্থা মঙ্গলবার জানিয়েছে, জীবিতদের মধ্যে ২৪ জনকে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে। আইওএম তাদের এক্স পোস্টে বলেছে, সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত।

    এটি প্রথম ঘটনা নয়, গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থীভর্তি একটি নৌকা ডুবে ৮৬ জন নিহত হয় এবং ডজনখানেক মানুষ নিখোঁজ হয়েছিল।

    গত বছর ভূমধ্যসাগরে সমুদ্রপথে অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী ও শরণার্থী নিহত হয়েছেন। আইওএম জানিয়েছে, এই রুটটি এখন শরণার্থীদের জন্য এক বিপজ্জনক মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে।

    আফ্রিকার দেশ লিবিয়ায় প্রায় ৮ লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী রয়েছেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়া ইউরোপে অভিবাসন প্রক্রিয়ার জন্য একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে। গাদ্দাফির শাসনামলে তেল সমৃদ্ধ এই দেশটি আফ্রিকান অভিবাসীদের জন্য ছিল এক আকর্ষণীয় গন্তব্য, যেখানে তারা কাজের সন্ধানে যেতেন। তবে গাদ্দাফির পতনের পর দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পায়, যার ফলে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথ আরও বিপজ্জনক হয়ে ওঠে।

    গত আগস্টে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ান দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়া, জুনে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ৬০ জন নিখোঁজ হয়েছিল।

    অধিকার গোষ্ঠী ও জাতিসংঘ জানিয়েছে, লিবিয়াতে শরণার্থী ও অভিবাসীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে, যার মধ্যে ধর্ষণ, চাঁদাবাজি ও মারধরের মতো কর্মকাণ্ড রয়েছে।

    এ ছাড়া, এনজিওগুলো জানায় যে, রাষ্ট্র পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাওয়ার ফলে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

    লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই নৌকায় অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত
    পূর্ববর্তী খবরইসরায়েলের ভয়াবহ হামলায় গাজা শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি
    পরবর্তী খবর চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

    আরো সংবাদ পড়ুন

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত

    ভারতীয় পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

    ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইসলামাবাদ সমঝোতা’ বাতিল করল ইরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

    July 15, 2026

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

    July 15, 2026

    যৌন নির্যাতন মামলায় বিপুল জরিমানা দিলেন ট্রাম্প

    July 15, 2026

    পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    July 15, 2026

    নিউইয়র্কে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    July 15, 2026

    বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.