Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 25 June 2026, 06:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » অন্তর্বর্তী সরকার নির্বাচনকালে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা
    শীর্ষ সংবাদ

    অন্তর্বর্তী সরকার নির্বাচনকালে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অন্তর্বর্তী সরকার নির্বাচনকালে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে প্রধান উপদেষ্টা

    আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচনকালে তার সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি একইসঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে।

    গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক -আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল রয়েছে।

    তিনি আরও বলেন, যেই যা বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এর এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে।

    ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই বিপ্লব ও তার পরবর্তী পরিস্থিতি, তরুণ প্রতিবাদকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ভুয়া খবর ও বিভ্রান্তি, রোহিঙ্গা সংকট, এবং জুলাই-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে সত্য ও পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

    প্রধান উপদেষ্টা জানান, তার সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, জনগণের অনুমোদনের জন্য প্রস্তুত জুলাই সনদ গণতান্ত্রিক শাসনের নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈরাচারের কোনো সুযোগ রাখবে না।

    প্রধান উপদেষ্টা বলেন, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে মানুষ এখন সজাগ। ক্রমেই তারা এআই তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করতে পারছে।

    এসময় সাবেক আন্ডার সেক্রেটারি গোম্বিস একমত পোষণ করে বলেন, ভুয়া খবর বিশ্বব্যাপী গণতন্ত্রের “প্রধান শত্রুদের একটি” হয়ে উঠেছে এবং এই হুমকি মোকাবিলায় আরও জোরালো উদ্যোগ প্রয়োজন।

    উভয় কূটনীতিক গত দেড় বছরে দেশ পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা জানতে চান, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী সময়ের মতো বাংলাদেশে সত্য ও পুনর্মিলন উদ্যোগ সম্ভব কি না।

    প্রধান উপদেষ্টা বলেন, প্রয়াত নেলসন ম্যান্ডেলার বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার সত্য ও পুনর্মিলন প্রক্রিয়া নিবিড়ভাবে অনুসরণ করেছেন। তবে সাবেক শাসনামলের পক্ষ থেকে নিজেদের অপরাধ অস্বীকার অব্যাহত থাকায় এই মুহূর্তে বাংলাদেশে এমন উদ্যোগের সম্ভাবনা তিনি দেখছেন না।

    প্রধান উপদেষ্টা বলেন, এখন সময় উপযুক্ত নয়। শুরুটা কোথা থেকে হবে? সত্য ও পুনর্মিলন আসে তখনই, যখন কেউ নিজের ভুল স্বীকার করে, অনুতপ্ত হয়, অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

    তিনি আরও বলেন, কিন্তু এখনও কোনো অনুশোচনা বা অনুতাপ নেই। বরং তারা দাবি করছে, জুলাই অভ্যুত্থানে নিহত তরুণরা নাকি সন্ত্রাসীদের হাতে মারা গেছে। তাদের অপরাধের অগণিত প্রমাণ রয়েছে—নির্মম ও বর্বর অপরাধ—তবুও তারা সম্পূর্ণ অস্বীকারে রয়েছে।

    এসময় বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

    অন্তর্বর্তী সরকার নির্বাচনকালে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা
    পূর্ববর্তী খবরথাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২
    পরবর্তী খবর গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

    আরো সংবাদ পড়ুন

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    মেসির রেকর্ডময় ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নকআউটে মরক্কো

    June 25, 2026

    ৭৮ মিনিটে হাইতির বিপক্ষে ৩-২ এগিয়ে মরক্কো

    June 25, 2026

    ৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল

    June 25, 2026

    মরক্কোর বিপক্ষে ২-২ গোলে সমতায় থেকে বিরতিতে গেল হাইতি

    June 25, 2026

    ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    June 25, 2026

    হাইতির বিপক্ষে গোল করে সমতায় ফিরল মরক্কো

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.