Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 06:27: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর
    শীর্ষ সংবাদ

    কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। আপনাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি, আমি আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব এবং সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব উদ্বোধনের চেষ্টা করব। তিনি বলেন, আসার সময় অনেকে স্লোগান দিয়েছেন, কুমিল্লা বিভাগ চাই, ঠিক আছে। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবেই।

    শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের কথা বললে সেই সরকার মানুষকে গুম করে দিত। ২০২৪ সালে ছাত্র-জনতা অভ্যুত্থান করে সেই সরকারকে বিতাড়িত করেছে।

    তিনি বলেন, এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। এ দেশের মানুষ পরবর্তীতে বড় এক স্বৈরচারের কবলে পড়েছিল। দেশ শুধু স্বাধীন করলেই হবে না। শুধু স্বৈরাচার মুক্ত করলেই হবে না। পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া। দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরির নিশ্চয়তা বিধান করা। দেশের মা-বোনরা যাতে স্বাবলম্বী হতে পারে শিক্ষা অথবা অর্থনৈতিকভাবে সেই উদ্যোগ গ্রহণ করা। দেশের কৃষক ভাইয়েরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষে কাজ করতে হবে। যেন বেকার সমস্যার সমাধান হতে পারে সেইজন্য কাজ করতে হবে।

    প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে রাস্তা দিয়ে নিরাপদে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এখন সেই সময় এসেছে। দেশকে পুনর্গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, যে জাতি নিজে পরিশ্রম করে আমি তাদের সহযোগিতা করি। সে কারণেই বিএনপি সবসময় একটা কথা বলে থাকে- ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

    দেশ পুনর্গঠন আমরা একা সরকারের পক্ষে সম্ভব নয়। আপনারা হচ্ছেন এ দেশের জনগণ। এ দেশের মালিক জনগণ। সেজন্য মালিক যখন দায়িত্ব নিয়ে নিজের দেশের দেখভাল করে তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। এ দেশের জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে বিগত ১২ ফেব্রুয়ারি। আমরা আমাদের যেসব পরিকল্পনার কথা বলেছিলাম, দেশের মানুষ সেই পরিকল্পনাগুলোকে সমর্থন দিয়েছে। সেজন্য আমরা আপনাদেরকে যেসব ওয়াদা দিয়েছিলাম তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

    তিনি আরও বলেন, যে জনগণ দেশের মালিক সেই জনগণের সহযোগিতা বিএনপির সঙ্গে আছে। সেই জনগণের আস্থা এবং বিশ্বাস বিএনপির প্রতি আছে। বিএনপি অতীতে দেশের মানুষকে যেসব ওয়াদা দিয়েছে, বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে সেই ওয়াদা পূরণ করতে। বিগত ১২ তারিখের আগে আমরা যেসব ওয়াদা দিয়েছি একটি একটি করে পর্যায়ক্রমে সেই ওয়াদা পূরণ করব।

    তারেক রহমান বলেন, আপনারা দেখেছেন নির্বাচনের আগে বলেছিলাম, যেসব কৃষকদের ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে, সুদসহ সেগুলো মওকুফ করব। আমরা নির্বাচিত হওয়ার পর ১০ দিনের মাথায় সেই কথা রেখেছি। সারা বাংলাদেশের সাড়ে ১২ লাখ কৃষকের সেই ঋণ মওকুফ করা হয়েছে। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। বিগত ১৬ বছর যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার দেশের মানুষের ওপর অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে। দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে। সে কারণে দেশ একটি অর্থনৈতিক চাপের মুখে আছে। সেজন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। জনগণের সব দাবি পর্যায়ক্রমে সব পূরণ করা হবে।

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে পথসভায় কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবতুলবারী আবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর
    পূর্ববর্তী খবর১৮ বার লটারি জেতা ব্যক্তি জানালেন তার ভাগ্যের রহস্য
    পরবর্তী খবর ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি আজ: বাঁধ নির্মাণের প্রতিবাদে ভাসানীর লংমার্চ 

    আরো সংবাদ পড়ুন

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

    চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    June 26, 2026

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    June 26, 2026

    চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    June 26, 2026

    চার মাস পর খুলল সৌদির বৃহত্তম তেল টার্মিনাল 

    June 26, 2026

    বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের: মাহদী আমিন

    June 26, 2026

    তৃণমূলকে চাঙা করতে জনসভার ডাক মমতার

    June 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.