Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 07:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » গণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান
    শীর্ষ সংবাদ

    গণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ডা. জুবাইদা রহমান

    বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য গণপরিবহনসহ সব ধরনের পরিবহনে বিনা ভাড়ায় অথবা বিশেষ সুবিধায় যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    ডা. জুবাইদা রহমান বলেন, একটি প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে বাস-ট্রেনসহ দেশের সব অবকাঠামোতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অবাধ প্রবেশ ও চলাচল নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধিতা যেন শিশুদের গড়ে ওঠার পথে কোনো বাধা তৈরি না করতে পারে, সেজন্য ‘শিশুস্বর্গ’ নামে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে তিনি ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনের আগে ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন।

    অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারিতে আনা হয়েছে। সেবার মান বা কার্যক্রমে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, সিটি করপোরেশন এলাকায় নতুন কোনো রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পেতে হলে সেখানে প্রতিবন্ধীদের জন্য ওঠা-নামার বিশেষ রাস্তা ও বাথরুম সুবিধা নিশ্চিত করতে হবে। এই সুবিধা না থাকলে লাইসেন্স দেওয়া হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

    এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। নতুন করে গড়ে ওঠা প্রতিটি ভবনে যাতে প্রতিবন্ধীদের চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অনুশাসন জারি করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবাদানকারী স্কুল ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

    পূর্ববর্তী খবর২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ
    পরবর্তী খবর আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা

    আরো সংবাদ পড়ুন

    ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

    চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

    ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    June 27, 2026

    পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

    June 27, 2026

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.