Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 18 October 2026, 05:14: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অল্প সময়ের মধ্যে ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, যারা ভালো কাজ করছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে। অন্যায় ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    রোববার (১৮ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় ভূমি-সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

    মিজানুর রহমান মিনু বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে ভূমি নিয়ে বিরোধের অভিযোগ আসে। ভাইয়ে-ভাইয়ে, ভাই-বোনে কিংবা পরিবারের সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা সমাধানে ভূমি ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করা প্রয়োজন। জমির মালিকানা, হস্তান্তর এবং ক্রয়-বিক্রয়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে এ বিষয়ে আইনগত উদ্যোগের মাধ্যমেও অনিয়ম বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

    ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করে ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনা হচ্ছে এবং সেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। সারা দেশে ভূমি ব্যবস্থাপনায় দক্ষ জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

    ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নাগরিকদের আস্থা অর্জনে কাজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের সব নাগরিকের সম্মান সবার আগে। মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় সেবাগুলো চালুর মাধ্যমে নাগরিকদের আস্থা অর্জনের চেষ্টা করা হচ্ছে। সেবার মান যাচাই করতে আমি ও ভূমি প্রতিমন্ত্রী নিজেরাই বিভিন্ন সময়ে ফোন করে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করছি।

    ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ছিল—বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভূমিসেবা নিতে পারেন এবং এ জন্য কোনো ধরনের জটিল প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে না হয়। শুরু থেকেই আমাদের প্রচেষ্টা ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়াকে যতটা সম্ভব সহজ করা, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিকদের জন্য সেবাকে সহজলভ্য করে তোলা। এ কারণে আমরা সারা দেশে প্রায় এক হাজারের মতো ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করেছি। এসব কেন্দ্র থেকে সামান্য নির্ধারিত ফি দিয়ে বিভিন্ন সেবা নেওয়া যায়।

    প্রতিমন্ত্রী বলেন, আমাদের দুটি সেবা কেন্দ্র রয়েছে। প্রথম কেন্দ্রটির কার্যক্রম ভালোভাবে চলতে দেখে আমরা চিন্তা করি, ঢাকায় ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কার্যক্রম যেখানে বেশি পরিচালিত হয়, সেখানে আরেকটি কেন্দ্র চালু করা প্রয়োজন। সে পরিকল্পনা থেকেই দ্বিতীয় নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু করা হয়েছে। ভূমিমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে, প্রায় দুই মাসের মধ্যেই আমরা এটি চালু করতে পেরেছি। আমি বিশ্বাস করি, আজ থেকেই এখান থেকে সেবা দেওয়া সম্ভব হবে। ভূমিসেবার জন্য যেসব স্বয়ংক্রিয় সেবা ব্যবহারের সুযোগ রয়েছে, সেগুলো নাগরিকেরা এখানে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে আমাদের অভিজ্ঞ কর্মকর্তারা ভূমি-সংক্রান্ত জটিল বিষয়ে প্রাথমিক পরামর্শ দিয়ে সহায়তা করবেন। এ ছাড়া প্রতিটি জেলায় নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালুর প্রক্রিয়াও শুরু হয়েছে। এ কাজ অনেক দূর এগিয়েছে। আশা করছি, অতি দ্রুত দেশের প্রতিটি জেলায় সরকারি পরিসরে এসব সেবা কেন্দ্র চালু করা সম্ভব হবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর প্রমুখ।

    ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
    পূর্ববর্তী খবরজনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার
    পরবর্তী খবর কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭

    আরো সংবাদ পড়ুন

    সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

    ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

    রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ১০, আহত ৯

    ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, মূল্যস্ফীতির চাপ: বিশ্বব্যাংক-আইএমএফ

    বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

    October 18, 2026

    সাবেক বিমান বাহিনী প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    October 18, 2026

    ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট-অগ্নিসংযোগ, গ্রেপ্তার অন্তত ১২০০

    October 18, 2026

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    October 18, 2026

    কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭

    October 18, 2026

    ভূমি খাতে স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী

    October 18, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.