Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 10 July 2026, 09:18: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান
    রাজনীতি

    আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

    দীর্ঘ ২০ বছর পর আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি জনসভা করবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় রংপরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

    বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে।

    এদিকে তারেক রহমানের রংপুরে নির্বাচনী জনসভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব। এরপর তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী মো. সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম, রংপুর-১ আসনের বিএনপির প্রার্থী মোকাররম হোসেন, রংপুর-২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার, রংপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (ভরসা), রংপর-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম রব্বানী।

    সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর রংপুরের মাটিতে তারেক রহমান আসছেন। এ আনন্দের সংবাদ যখন রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আমরা লক্ষ করছি। আমরা মনে করি, এ জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

    আসাদুল হাবিব আরও বলেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। আগামীকালের জনসভার মধ্য দিয়ে এ জাগরণের বহিঃপ্রকাশ ঘটবে। এ জনসভা যদিও এক দিনের প্রস্তুতিতে আমাদের করতে হচ্ছে, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এ জনসভাস্থল ছেড়ে গোটা রংপুর শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশে রংপুর বিভাগের ৩১টি নির্বাচনি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতাকর্মীরা আসবেন।

    বৃহত্তর রংপুর নিয়ে তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছে বলে জানান আসাদুল হাবিব। দাবিগুলো হলো— তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলা বিমানবন্দর চালুকরণ, ভারি শিল্প ও গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন, পর্যটনশিল্পের আধুনিকায়ন, দক্ষ মানবসম্পদ প্রযুক্তিকেন্দ্র স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয়ে এশিয়ান হাইওয়ে তৈরি, রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দরগুলো চালু ও আধুনিকায়ন, রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন এবং জুলাই গণ–অভ্যুত্থানে রংপুরের বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করা।

    এদিকে তারেক রহমানের আগমন ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, জনসভাকে কেন্দ্র করে রংপুর মেট্রোপলিটন পুলিশ যথাযথ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। একজন ভিআইপির নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। সমাবেশস্থলের চারপাশের ভবনগুলোতে সাদাপোশাকে পুলিশসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সার্বিক বিষয়ে যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

    আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান
    পূর্ববর্তী খবরইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা থামাচ্ছেন পুতিন: ট্রাম্প
    পরবর্তী খবর গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে-এমন দাবি ভিত্তিহীন: সরকার

    আরো সংবাদ পড়ুন

    মরক্কোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    মরক্কোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ইয়াসিন বুনু

    বিশ্বকাপের প্রথম কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের মুখোমুখি মরক্কো

    আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

    ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পবিত্র নগরীতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

    July 10, 2026

    মরক্কোকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

    July 10, 2026

    মরক্কোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    July 10, 2026

    মরক্কোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    July 10, 2026

    সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মরক্কো- ফ্রান্সের

    July 10, 2026

    গোলশূন্য সমতায় থেকে বিরতিতে মরক্কো-ফ্রান্স

    July 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.