Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 07:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫: শিক্ষামন্ত্রী
    শিক্ষা

    এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫: শিক্ষামন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫: শিক্ষামন্ত্রী

    দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে মোট ৬০ হাজার ২৯৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা খাতে জনবল সংকট দূর করতে এসব শূন্য পদ দ্রুত পূরণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

    বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    সংসদে দেওয়া তথ্যে শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত প্রভাষক পদের ৬৫৬টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া সদ্য সরকারিকৃত কলেজগুলোতে নন-ক্যাডার প্রভাষক পদের ২ হাজার ৪১০টি পদ খালি রয়েছে।

    অন্যদিকে, বেসরকারি এমপিওভুক্ত কলেজগুলোতে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১ হাজার ৩৪৯টি পদ এখনো শূন্য রয়েছে। এ ছাড়া এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১ হাজার ৩৪৪টি শূন্য পদে সরাসরি নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

    তিনি আশা প্রকাশ করেন, চলমান এই নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে। শূন্য পদ পূরণের অগ্রগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কলেজের প্রভাষক নিয়োগে ৪৫তম থেকে ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

    এছাড়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৯ মার্চ ই-রিকুইজিশন বা শূন্য পদের তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী শূন্য পদে শিক্ষক নিয়োগের পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে।

    শিক্ষামন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং প্রার্থীদের আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান দীর্ঘমেয়াদি ও সমন্বিত নিয়োগ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

    এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫: শিক্ষামন্ত্রী
    পূর্ববর্তী খবরপ্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব: আইজিপি

    আরো সংবাদ পড়ুন

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    July 27, 2026

    সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

    July 27, 2026

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    July 27, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    July 27, 2026

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

    July 27, 2026

    যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

    July 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.