Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 20 November 2026, 12:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে: খলিলুর রহমান
    শীর্ষ সংবাদ ১

    রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে: খলিলুর রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে: খলিলুর রহমান

    কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে লাখো রোহিঙ্গার সমাবেশে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) এ রোহিঙ্গা গণহত্যার রায় অবশ্যই মিয়ানমারকে মানতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় রয়েছে মিয়ানমারকে বিচারের মুখোমুখি করার।

    ড. খলিল বলেন, এই রায় কার্যকরে মিয়ানমার বাধ্য। এই রায়ে গণহত্যার প্রকৃত বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

    আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় উখিয়া ৪ নম্বর শরণার্থী শিবিরের ফুটবল মাঠে এক সমাবেশে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি একথা বলেন।

    সকাল থেকেই বিভিন্ন শরণার্থী শিবির থেকে রোহিঙ্গারা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় খেলার মাঠটি। সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। গণহত্যার বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও নিজ দেশে নাগরিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে তারা এই সমাবেশে অংশ নেন।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারে যা ঘটেছে, তা গণহত্যা। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ বিষয়ে স্পষ্ট রায় দিয়েছেন। আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের প্রমাণ পেয়েছেন। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হওয়ার প্রমাণও আদালতে উঠে এসেছে।

    ড. খলিলুর রহমান বলেন, আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছেন। রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও তাদের কণ্ঠস্বরের স্বীকৃতি। তিনি বলেন, কোনো বিচারিক রায় মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্যের মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়।

    মিয়ানমারকে অবিলম্বে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত, বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। এই রায় বাস্তবায়ন করা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।

    বক্তব্যে খলিলুর রহমান চারটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। এর মধ্যে রয়েছে- গণহত্যার প্রকৃত বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

    রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, রোহিঙ্গারা বারবার জানিয়েছেন, তারা নিজ দেশে ফিরে যেতে চান। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তা থাকতে হবে। কাউকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো যাবে না।

    খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। তবে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের জনগণ ও সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তায় অর্থায়ন বাড়াতে হবে।

    বক্তব্যের শেষ পর্যায়ে রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আপনারা বিস্মৃত হননি। আপনাদের কণ্ঠস্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা তুলে ধরবেন। দ্য হেগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই ন্যায়বিচার বাস্তবায়নের দায়িত্ব সবার। কক্সবাজারের শরণার্থী শিবির থেকে শুরু করে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত এই ন্যায়বিচার পৌঁছে দিতে হবে।

    সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের প্রত্যাশা ও দাবির কথা তুলে ধরেন।

    রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতে রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়ে মিয়ানমার থেকে বিতাড়িত করা হয়েছে। এত কিছুর পরও বিশ্বে অন্তত একটি বিচার পাওয়ায় আমরা কৃতজ্ঞ।

    মোজাম্মেল হোসেন আরও বলেন, আমাদের জন্য আরেকটি আনন্দের বিষয় হলো, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান সরাসরি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। এ জন্য আমরা তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা অন্য কোনো দেশের মানুষ নই। আমরা আদি থেকেই বার্মার বাসিন্দা। হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছি। ইজ্জত ও সম্মান নিয়ে সেখানে ফিরতে চাই।

    আরেক রোহিঙ্গা মোহাম্মদ আলিম বলেন, তিনি মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা। মিয়ানমারে বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে আত্মীয়স্বজন, বাড়িঘর ও সহায়-সম্পদ ফেলে আমরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আসার পরে বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ। আমরা নিজেদের অধিকার ও প্রাপ্য নিয়ে নিজ দেশে ফিরতে চাই। নাগরিকত্ব ও সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করেই আমরা মিয়ানমারে ফিরে যেতে চাই।

    আরেক রোহিঙ্গা নেতা কিং মং বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মিয়ানমারের সামরিক বাহিনী কীভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়েছে, তা বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী যে গণহত্যার শিকার, সেটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সরাসরি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। আমরা আশা করি, ড. খলিলুর রহমান তার অবস্থান ও ক্ষমতা ব্যবহার করে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে ভূমিকা রাখবেন এবং বিশ্বজুড়ে এ বিষয়ে অ্যাডভোকেসি করবেন।

    কিং মং আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের দাবি, নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিশ্চিত করে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

    সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে তিনি ১৯ নভেম্বর ২০২৬ সালকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলা শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

    রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে: খলিলুর রহমান
    পূর্ববর্তী খবরসম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
    পরবর্তী খবর ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

    আরো সংবাদ পড়ুন

    স্বর্ণের দামে এবার ‘বিশাল’ পতন, এক ধাক্কায় ভরিতে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা

    ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

    লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

    ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার: পেন্টাগন

    November 20, 2026

    রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারকে মানতেই হবে: খলিলুর রহমান

    November 20, 2026

    সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি

    November 20, 2026

    রূপপুরে ঢুকলো ইউরেনিয়ামের আরও এক চালান

    November 20, 2026

    স্বর্ণের দামে এবার ‘বিশাল’ পতন, এক ধাক্কায় ভরিতে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা

    November 20, 2026

    ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    November 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.