Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 6 October 2026, 03:06: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ
    শীর্ষ সংবাদ ১

    এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ

    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সব জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তথ্য উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা ভেবেই। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে সেটি যেতেও পারে। সরকার ফাইনালি সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারদের আলোচনার মাধ্যমে আশ্বস্ত করেই নেবে। জনগণের কথা চিন্তা করে সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।

    তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। তথ্য উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার খুবই আগ্রহী। এখন অর্থায়ন বাংলাদেশ, চীন না অন্য কোনো দেশের হবে, সেটি ভিন্ন আলোচনা।

    জুলাইয়ের গণহত্যা নিয়ে যাদের কোনো অনুশোচনা নেই, যারা এখনও হুমকি দিচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের সঙ্গে কোনো মীমাংসা হবে না। যারা মীমাংসার কথা বলছেন, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করুক। এছাড়াও, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও গত সাত মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

    তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মিরপুরের ঘটনার পর সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, এতে এ বার্তা স্পষ্ট—সরকার এগুলো কোনোভাবেই সহ্য করবে না। জনগণ ক্রমাগত সাফার করতে থাকলে, সেটি যদি সরকারি দলের নামে হয়ে থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ব্যবস্থা না নিলে এটার মাশুল সরকারকে দিতে হবে। সরকার এ বিষয়ে সচেতন আছে।

    তথ্য উপদেষ্টা বলেন, সরকারের কাছে মানুষ কিছু বিষয় প্রত্যাশা করে, সেটি পূরণ না হলে সমর্থন কমবে। জনগণ যেন সংকটটা বুঝতে পারেন, সে আবেদন। জ্বালানি স্থিতিশীল হলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।

    এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ
    পূর্ববর্তী খবরবাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

    গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

    বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

    চাঁদের বুকে পরমাণু চুল্লি বসাতে মরিয়া তিন পরাশক্তি

    ব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা

    গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা

    October 6, 2026

    অবশেষে সক্রিয় মক্কা চুক্তি: সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

    October 6, 2026

    নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

    October 6, 2026

    এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ

    October 6, 2026

    বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

    October 6, 2026

    পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেফতার

    October 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.