Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 22 June 2026, 12:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু: মরদেহ দ্রুত দেশে আনার দাবি
    শীর্ষ সংবাদ ২

    কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু: মরদেহ দ্রুত দেশে আনার দাবি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে স্বজনরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা।

    প্রায় ২০ বছর ধরে কাতারে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন কানাইঘাটের আমরপুর গ্রামের জিবাল আহমদ। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে ছিল তার সংসার। তার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

    স্বজনরা জানান, পরিবারের দায়িত্ব ছিল একমাত্র তার কাঁধেই। এখন তার অনুপস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

    একই অবস্থা পাশের গ্রামের জসিম উদ্দিনের। প্রায় ৯ বছর ধরে তিনি প্রবাসে ছিলেন। ধার-দেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি, দুই মাস পর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

    জিবাল ও জসিম ছাড়াও একই উপজেলার কাদির আহমদ, জুবায়ের আহমদ ও মোস্তাক আহমদের বাড়িতেও এখন শোকের পরিবেশ বিরাজ করছে।

    স্বজনদের দাবি, দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে এনে যেন দাফনের ব্যবস্থা করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ও সংশ্লিষ্টরা দাঁড়ান।

    এ বিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, গত রোববার স্থানীয় সময় সকালে কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

    কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু: মরদেহ দ্রুত দেশে আনার দাবি
    পূর্ববর্তী খবরমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    পরবর্তী খবর বিশ্বকাপ ইতহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর

    আরো সংবাদ পড়ুন

    এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    হরমুজে টোল নেবে না ইরান, তবে তা নিতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    বিশ্ব বাবা দিবস আজ

    আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জার্মানি

    অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এক টেবিলে ওয়াশিংটন ও তেহরান

    ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দুই দফা কমার পর দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

    June 22, 2026

    বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত দুই দেশ: তারেক রহমান

    June 22, 2026

    বিশ্বকাপ ইতহাসে নিজেদের প্রথম জয় পেল মিসর

    June 22, 2026

    কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসীর মৃত্যু: মরদেহ দ্রুত দেশে আনার দাবি

    June 22, 2026

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    June 22, 2026

    এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    June 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.