Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 27 July 2026, 12:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ
    শীর্ষ সংবাদ ১

    ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ ডা. জাহেদ

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    ডা. জাহেদ বলেন, তিস্তা মহাপরিকল্পনায় চীনের প্রাথমিক প্রস্তাবে নদীশাসন, ড্রেজিং ও তীর সংরক্ষণের বিষয় রয়েছে। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় তিস্তায় নতুন একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তিস্তা, গঙ্গাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। অন্য কোনো দেশের নিরাপত্তা উদ্বেগ থাকলে বাংলাদেশ তা বিবেচনায় নিলেও দেশের স্বার্থের সঙ্গে কোনো আপস করবে না।

    দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত স্বাধীনভাবে অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করা। পাশাপাশি আগের সরকার কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা তদন্তের আওতায় আনা উচিত।

    আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকাকালে রিফাইন্ড, তৃণমূল বা অন্য কোনো নামে কর্মসূচি পালনের সুযোগ নেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচিতে নিষিদ্ধ থাকা উচিত বলেও সরকারের অবস্থান রয়েছে।

    তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। যারা এ নির্দেশনা অমান্য করছেন, তারা আদালতের আদেশ লঙ্ঘন করছেন। সরকার আশা করে, গণমাধ্যম আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তথ্য কমিশন ও গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই দুটি কমিশন গঠন করা হবে।

    খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে। এতে বাজারে মূল্য স্থিতিশীল রাখা সহজ হচ্ছে এবং কৃষকও ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। সরকারের লক্ষ্য এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ভবিষ্যতে টিসিবির ট্রাকের প্রয়োজনই না হয়।

    যোগাযোগ খাতে সব টোল প্লাজায় একটি সমন্বিত ইন্টিগ্রেটেড ট্যাগের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর কাজ চলছে বলেও জানান তিনি।
    স্বাস্থ্য খাতে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ হওয়ার কথা থাকলেও এবার ১৫ মাস পর তা দেয়া হয়েছে।
    হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, এ বছরের সব হাজি দেশে ফিরে এসেছেন এবং বর্তমানে কোনো হাজি নিখোঁজ নেই।

    ডিজিটাল সংযোগ বিষয়ে তিনি বলেন, হাওর, বাওড় ও প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এক হাজারের বেশি হটস্পট চালু হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে কৃষক ছাউনি নির্মাণ ও বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলেও জানান তিনি।

    জাতীয় পতাকায় আরবি হরফ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এতে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ তিস্তা ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ
    পূর্ববর্তী খবরঅবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের
    পরবর্তী খবর মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

    আরো সংবাদ পড়ুন

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    July 27, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    July 27, 2026

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

    July 27, 2026

    যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

    July 27, 2026

    দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    July 27, 2026

    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

    July 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.