Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 26 July 2026, 06:55: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের
    আন্তর্জাতিক

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশনা না মানলে ‘বড় ধরনের সমস্যা’র মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না।

    তিনি বলেন, খুচরা বিক্রেতারা যদি তা না করে, তাহলে তাদের সামনে বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। প্রতি গ্যালনের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করুন।

    তিনি আরও বলেন, খুচরা বিক্রেতাদের অবশ্যই এ আহ্বানে দ্রুত সাড়া দিতে হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের মহান আমেরিকান জনগণের জন্য আপনাদের পণ্যের দাম কমাতে হবে।

    আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এ পোস্টে ক্যালিফোর্নিয়াকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। তিনি পেট্রোলের ওপর আরোপিত কর কমানোর জন্য রাজ্যটির প্রতি আহ্বান জানিয়েছেন।

    ট্রাম্প লিখেছেন, খুব শিগগিরই পণ্যের মূল্যের চেয়েও করের পরিমাণ বেশি হয়ে যাবে। এটি যুক্তরাষ্ট্র কখনো মেনে নেবে না, ক্যালিফোর্নিয়ার জনগণও মেনে নেবে না। তারা এই অযৌক্তিক কর এবং নিজেদের সরকারের নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে।

    ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম কট্টর সমালোচক। জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

    অন্যদিকে ক্যালিফোর্নিয়া নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে। রাজ্যটি আগামী ২০ বছরের মধ্যে কার্বন-নিরপেক্ষ বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

    তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে পেট্রোলের দাম বেড়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসন দেশে জ্বালানি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে ২০১৫ সালে বড় ধরনের তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার একটি তেল পাইপলাইন পুনরায় চালু করতে জরুরি ক্ষমতা প্রয়োগ করেছে।

    এ ছাড়া গত সপ্তাহে ট্রাম্প বলেন, পেট্রোলের উচ্চমূল্যের বিষয়ে প্রধান তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, বড় তেল কোম্পানিগুলো কম দামে তেল কিনলেও সেই অনুপাতে পাম্পে তেলের দাম কমাচ্ছে না। তিনি বলেন, দাম দ্রুত কমছে। অন্য কথায়, গ্রাহকদের ঠকানো হচ্ছে। আমি বিচার বিভাগকে (ডিওজে) অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি।

    আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম কমানোর জন্য ট্রাম্পের এই নির্দেশ এমন এক সময়ে এসেছে, যখন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং এর ফলে লাখো মার্কিন নাগরিকের জীবনযাত্রায় পড়া প্রভাবের কারণে সমালোচনার মুখে রয়েছেন। অন্যদিকে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনও ঘনিয়ে আসছে।

    মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর জ্বালানির দাম দ্রুত কমে আসবে। তবে অর্থনীতিবিদরা তাঁর এ দাবির সঙ্গে একমত নন। তাঁদের মতে, এ সংঘাতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব থাকতে পারে।

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের
    পূর্ববর্তী খবররাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: মির্জা ফখরুল
    পরবর্তী খবর ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ

    আরো সংবাদ পড়ুন

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

    সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: হুঁশিয়ারি ককরোচ পার্টির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    July 25, 2026

    হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

    July 25, 2026

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    July 25, 2026

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    July 25, 2026

    রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

    July 25, 2026

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

    July 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.