Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 14 July 2026, 10:40: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
    শীর্ষ সংবাদ ১

    অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাণিজ্য উপদেষ্টা

    ভোজ্যতেলের দাম ব্যবসায়ীরা হুট করে লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তটির আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের কোনো সম্মতি নিয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কেনো সম্মতি নেয়নি। আমাদের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। আমরা এখন আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো। সব কোম্পানি সামগ্রিকভাবে একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

    এখন সরকার কী করবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করবো। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছি।

    যেহেতু গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন ও এক কোটি লিটার রাইসব্রান তেল কেনার অনুমোদন দিয়েছি সেহেতু ৫০ লাখ লিটার তেল যদি আমরা দরপত্রের মাধ্যমে কমদামে কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি করা হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।

    কোম্পানিগুলোর ওপর সরকারের কী নিয়ন্ত্রণ নেই, প্রশ্নে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই, সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিয়ন্ত্রণ নিশ্চয়ই আছে।

    মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা দাম বাড়াল কীভাবে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটা এখন ব্যবসায়ীদের জিজ্ঞাসা করেন। আমরা পদক্ষেপ নেব; আলোচনায় বসেছি। এর আগেও তারা দাম বাড়িয়েছিল, আমরা একমত পোষণ না করায় তারা দাম বাড়াতে পারেনি। আর আইন লঙ্ঘন করে থাকলে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

    এর আগে কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এবার এক লাফে লিটারে বাড়ানো হয়েছে ৯ টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ভোক্তা-সংশ্লিষ্টরা বলছেন, আগাম ঘোষণা ছাড়া এভাবে কূটকৌশলে দাম বাড়ানো চরম অন্যায়। সরকারের সংশ্লিষ্টদের উচিত বিষয়টি খতিয়ে দেখা।

    অনুমতি না নিয়েই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
    পূর্ববর্তী খবরবিতর্ক ধামাচাপা দিতে মুখ খুললেন টুইঙ্কল
    পরবর্তী খবর একজন মায়ের ভূমিকা সত্যিই অতুলনীয়: বিক্রান্ত

    আরো সংবাদ পড়ুন

    ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন: ডিএসসিসি প্রশাসক

    রাজশাহীর চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু

    বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন, খাবার-বিশুদ্ধ পানির সংকট

    প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

    রাজধানীতে অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধ, ভোগান্তিতে নগরবাসী

    ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতীয় সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

    July 14, 2026

    কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

    July 14, 2026

    দেশের ১৯ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

    July 14, 2026

    টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, সাপের কামড়ে প্রাণ গেল ঘুমন্ত স্কুলছাত্রীর

    July 13, 2026

    জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল

    July 13, 2026

    সাপেকাটা রোগীর চিকিৎসায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে ‘অ্যান্টিভেনম’

    July 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.