Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 27 July 2026, 02:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
    শীর্ষ সংবাদ ১

    চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

    রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, গত কয়েক মাস ধরেই তিনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজ আমরা যে কারণে এখানে (এভারকেয়ার) ভর্তি করিয়েছি, ওনার কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। ওনার চেস্টে ইনফেকশন হয়েছে।

    তিনি আরও ব্যাখ্যা করেন, যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে পারমানেন্ট পেসমেকার আছে এবং স্টেন্ট পড়ানো হয়েছিল। তারপরও ওনার মাইট্রোস্টেনোসিস নামে একটি কন্ডিশন আছে। সেজন্য চেস্টে ইনফেকশন হওয়ায় হার্ট এবং ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হয়েছে। এজন্য খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। তাই দ্রুত আমরা ওনাকে হাসপাতালে এনেছি।

    অধ্যাপক সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড বসে দ্রুত এন্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দিয়েছে।

    তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। নেক্সট ১২ ঘণ্টার অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। উনি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ইন্টেন্সিভ মনিটরিং–এর মধ্যে আছেন। বর্তমানে কেবিনেই আছেন। রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।

    খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে বোর্ড বৈঠক হয়। বৈঠকে অধ্যাপক এফএম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরা অংশ নেন।

    অধ্যাপক সিদ্দিকী বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের চিকিৎসা শুরু হয়েছে।

    চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
    পূর্ববর্তী খবর‘প্রিন্স’-এ বলিউড-টালিউড তারকা, গুঞ্জন তুঙ্গে!
    পরবর্তী খবর কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি অভিনেত্রীর

    আরো সংবাদ পড়ুন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: হুঁশিয়ারি ককরোচ পার্টির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

    July 26, 2026

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    July 26, 2026

    ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

    July 26, 2026

    চা শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

    July 26, 2026

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    July 26, 2026

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    July 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.