Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 05:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: আলী রীয়াজ
    শীর্ষ সংবাদ ১

    জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: আলী রীয়াজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: আলী রীয়াজ

    জুলাই জাতীয় সনদ থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

    আলী রীয়াজ বলেন, জুলাই সনদ নিয়ে বাজারে অনেক ভুল তথ্য প্রচার করা হচ্ছে। কেউ কেউ বলছেন সংবিধানে বিসমিল্লাহ থাকবে না আবার কেউ বলছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া হচ্ছে। এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং জুলাই সনদ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কোনোভাবেই অস্বীকার করে না।

    অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার কোনো উল্লেখ নেই। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়নি সেই বিষয়গুলোও এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। যারা এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তারা হয়তো ভুল বুঝছেন অথবা তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এই ধরনের অপপ্রচার মোকাবিলা করেই জনগণকে সঠিক তথ্য বোঝাতে হবে। বড় কোনো সাংবিধানিক পরিবর্তনের সময় এমন বিতর্ক তৈরি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

    আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি তুরস্ক ও তিউনিসিয়ার উদাহরণ টেনে বলেন, বড় সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে ভোটারদের কেবল হ্যাঁ অথবা না ভোট দেওয়ার সুযোগ থাকে।

    ১৯৯১ সালের বাংলাদেশের গণভোটের স্মৃতিচারণ করে তিনি বলেন, তখন রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরার জন্য সাধারণ মানুষ একক সিদ্ধান্তে ভোট দিয়েছিল। বর্তমান জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতেই এই গণভোটের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।

    প্রজাতন্ত্রের কর্মকর্তা ও নাগরিকদের গণভোটের প্রচারণায় অংশ নেওয়া নিয়ে তিনি একটি আইনি ব্যাখ্যা দেন। তিনি বলেন, কোনো নাগরিক বা সরকারি কর্মজীবীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো সাংবিধানিক বাধা নেই। সুস্থির যুক্তি দিয়ে যে কেউ এই সনদের বিরোধিতা করতে পারেন তবে কাউকে প্রচারণা থেকে বিরত রাখা যাবে না। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: আলী রীয়াজ
    পূর্ববর্তী খবরআমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের
    পরবর্তী খবর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

    আরো সংবাদ পড়ুন

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    ধর্মভিত্তিক রাষ্ট্রের ধারণা পাকিস্তান রাষ্ট্রে কার্যকর প্রমাণিত হয়নি: তথ্যমন্ত্রী

    বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

    দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

    তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.