Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 04:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক
    আন্তর্জাতিক

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

    ইরানের বিরুদ্ধে যেকোনও ধরনের সামরিক অভিযানের বিরোধিতা করে তুরস্ক। শুধু তাই নয়, ইরানিদের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত বলেও মনে করে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন।

    ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংস উপায়ে দমনের ঘটনায় দেশটির জনগণের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিশেষ তৎপরতাও শুরু হয়েছে। হামলার আশঙ্কায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

    মার্কিন হামলার জোরালো আশঙ্কার মাঝেই বৃহস্পতিবার ইরানের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে আঙ্কারা। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘‘আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধী। আমাদের বিশ্বাস, ইরানের প্রকৃত সব সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত।’’তিনি বলেন, ইরানের অর্থনৈতিক অসন্তোষকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

    আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে চলমান বিক্ষোভে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। সরকারবিরোধী এই আন্দোলনে ইরানের সব প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। ভিন্নমতের প্রতি ইরানের ক্ষমতাসীন সরকার সহনশীলতা প্রদর্শন করছে না বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

    বছরের পর বছর ধরে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রার মান তলানিতে পৌঁছানোর কারণে গত মাসের শেষের দিকে দেশটিতে বিক্ষোভের সূত্রপাত হয়।

    ইরানে চলমান সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান। তিনি বলেছেন, ‘‘আমরা চাই সমস্যাগুলো সংলাপের মাধ্যমেই সমাধান হোক।’’

    হাকান ফিদান বলেন, আশা করি মধ্যস্থতাকারী, অন্যান্য পক্ষ কিংবা সরাসরি সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যেই এই বিষয়টির সমাধান করবে। আমরা সেখানকার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

    ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক
    পূর্ববর্তী খবরজুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার তথ্য সঠিক নয়: আলী রীয়াজ
    পরবর্তী খবর বিপিএল স্থগিত করল বিসিবি

    আরো সংবাদ পড়ুন

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ; ১৬ মেট্রো স্টেশন বন্ধ 

    উত্তাল দিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ঘোষণা

    লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

    নেতানিয়াহু যুদ্ধাপরাধী-গণহত্যাকারী, ধরে বিচার করা উচিত: মামদানি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.