Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 04:51: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে প্রতিষ্ঠিত ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) এর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউ এর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ ও প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

    পরবর্তীতে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির কার্যকর ও বহুমুখী ব্যবহারের ওপর একটি বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম, চোরাচালানবিরোধী অভিযানে ড্রোনের সাহায্যে চোরাকারবারীদের শনাক্ত ও আটক, পুশ-ইন প্রতিরোধে ড্রোনের কার্যকর ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি ড্রোন সিস্টেম এর ব্যবহারিক প্রয়োগ প্রদর্শন করা হয়। মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ড্রোনের সমন্বয়ে একটি আকর্ষণীয় ড্রোন ফ্লাই-পাস্ট প্রদর্শন করা হয়।

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
    পূর্ববর্তী খবরদীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    দেশের বাজারে কমলো সোনার দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    September 1, 2026

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    September 1, 2026

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    September 1, 2026

    দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

    September 1, 2026

    পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

    September 1, 2026

    ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

    September 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.