প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকান দলটি।
বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। এই জয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপ রানার্সআপ হয়ে সরাসরি ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা নিশ্চিত করেছে।
১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল দলটি।
একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক মেক্সিকো ৩-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। মাতেও চাভেজ ও হুলিয়ান কিনিওনেসদের গোলে জয় পাওয়া মেক্সিকো তিন ম্যাচের সব কটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে একটি ম্যাচও জিততে না পারা চেক প্রজাতন্ত্র বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
অন্যদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া এখনো টুর্নামেন্ট থেকে বাদ হয়নি। তাদেরও সুযোগ রয়েছে ‘রাউন্ড অব ৩২’ তে অংশ নেয়ার। সে জন্য অবশ্য অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ দলের ম্যাচে শেষ হওয়া পর্যন্ত। কেননা ফিফার নতুন নিয়মানুযায়ী তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা আটে থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে কোরিয়া।

