Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 14 July 2026, 10:14: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর
    শীর্ষ সংবাদ ২

    বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

    সায়েদুর বলেন, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিক্ষার্থী।বাকি দুইজনের একজন বিমানবাহিনীর পাইলট, অপরজন স্কুলের এক শিক্ষিকা।

    তিনি জানান, রাত থেকে ১২ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ছয়জনের মরদেহ এখনো শনাক্ত হয়নি।

    উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে, যাকে শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে।

    দুর্ঘটনায় আহত ৭৮ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৮ জন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ৩ জন। তাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।

    গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। স্কুল চলাকালীন হওয়ায় ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পরে যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি। আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

    বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জনের মরদেহ হস্তান্তর
    পূর্ববর্তী খবরমাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
    পরবর্তী খবর জাতীয় বার্নে কড়াকড়ি, নির্দিষ্ট পরিচয় ছাড়া মিলছে না প্রবেশাধিকার

    আরো সংবাদ পড়ুন

    ‘অভিভাবক’ হিসেবে হরমুজ থেকে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    হরমুজে ট্রাম্পের ২০% ফি নেওয়ার পরিকল্পনা ‘জলদস্যুতা’: লুলা

    ইরানে একের পর এক মার্কিন হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে সংযমের আহ্বান পাকিস্তানের

    কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

    ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান

    July 14, 2026

    দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    July 14, 2026

    ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

    July 14, 2026

    হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার

    July 14, 2026

    পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

    July 14, 2026

    এমসি কলেজে তরুণী ধর্ষণ: একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.