Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 2 September 2026, 11:29: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » এটা নতুন ভারত, কাউকে ভয় পায় না: মোদি
    শীর্ষ সংবাদ ২

    এটা নতুন ভারত, কাউকে ভয় পায় না: মোদি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এটা নতুন ভারত, কাউকে ভয় পায় না মোদি

    পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়। কাশ্মিরের পেহেলগাম হামলার জবাবে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর প্রশংসা করতে গিয়েই তিনি এ কথা বলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    মোদি দাবি করেন, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে অবস্থিত এই অভিযানে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ (জেইএম)। এর মাধ্যমে ইসলামাবাদের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

    মধ্যপ্রদেশের ধার জেলায় নিজের ৭৫তম জন্মদিনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তিনি একাধিক প্রকল্প উদ্বোধন করেন। মোদি বলেন, “এটা নতুন ভারত। কাউকে ভয় পায় না। ভারতীয় সেনারা শত্রুর ঘরে ঢুকে আঘাত হানতে পারে। নতুন ভারত পারমাণবিক হুমকিতেও ভয় পায় না।”

    এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন। মুনির হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এবং ‘বিশ্বের অর্ধেককে ধ্বংস করবে’। মোদি বলেন, “অপারেশন সিন্দুরে আমরা জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছি। জইশের জঙ্গিরাই পাকিস্তানকে উন্মোচিত করেছে।”

    এদিন মোদি ভারতের প্রথম ‘প্রধানমন্ত্রী মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজন অ্যান্ড অ্যাপারেল (পিএম মিত্রা) পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি একইসঙ্গে ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ ও ‘জাতীয় পুষ্টি মাস’ কর্মসূচিও উদ্বোধন করেন।

    সরকারি বিবৃতিতে জানানো হয়, পিএম মিত্রা প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে বিশ্বমানের অবকাঠামোসহ সাতটি বৃহৎ টেক্সটাইল উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে। ধার জেলার ভৈনসোলা গ্রামে প্রায় ২ হাজার ১৫৮ একর জায়গায় তৈরি হওয়া এই টেক্সটাইল পার্ক তুলা উৎপাদকদের বিশেষভাবে উপকৃত করবে।

    ‘স্বাস্থ্য নারী, শক্তিশালী পরিবার’ কর্মসূচি আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে আয়ুষ্মান স্বাস্থ্যকেন্দ্রে। এতে নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে— বিশেষত মানসিক স্বাস্থ্য, লিঙ্গসমতা, কিশোরী অ্যানিমিয়া নিয়ন্ত্রণ ও সক্রিয় জীবনধারায় জোর দেওয়া হবে।

    এনডিটিভি বলছে, নিজের জন্মদিনে মধ্যপ্রদেশে এটা মোদির দ্বিতীয় সফর। এর আগে ২০২২ সালেও তিনি নিজের জন্মদিনে রাজ্যটিতে গিয়েছিলেন। তিনি বলেন, “ভারতের কোটি কোটি মা-বোন আমাকে আশীর্বাদ করছেন। ধারেই দেশের সবচেয়ে বড় টেক্সটাইল পার্ক শিল্পে নতুন গতি আনবে এবং কৃষকের উৎপাদিত ফসলের যথাযথ মূল্য নিশ্চিত করবে।”

    মোদি এ দিন ঐতিহাসিক দিকও স্মরণ করেন। তিনি বলেন, “১৯৪৮ সালের এই দিনে সরদার প্যাটেলের দৃঢ় নেতৃত্বে ভারতীয় সেনারা হায়দরাবাদ মুক্ত করেছিল এবং ভারতের মর্যাদা ফিরিয়ে এনেছিল।” প্রসঙ্গত, ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন নিজামশাসিত হায়দরাবাদ রাজ্য ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়।

    এটা নতুন ভারত কাউকে ভয় পায় না: মোদি
    পূর্ববর্তী খবরআর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ: এম সাখাওয়াত
    পরবর্তী খবর ছাত্রাবস্থায় কেমন ছিলেন শাহরুখ?

    আরো সংবাদ পড়ুন

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প

    বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী

    নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

    September 2, 2026

    আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

    September 2, 2026

    মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ

    September 2, 2026

    ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

    September 2, 2026

    ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

    September 2, 2026

    জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

    September 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.