Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 7 November 2026, 03:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » চুক্তির জন্য ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    চুক্তির জন্য ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চুক্তির জন্য ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প

    যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের কাছে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে আগের তুলনায় আরও কঠোর শর্ত রাখা হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে জানানো হয়েছে।

    যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের কাছে প্রস্তাবিত শান্তি কাঠামোর একটি সংশোধিত খসড়া পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

    যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের কাছে প্রস্তাবিত শান্তি কাঠামোর একটি সংশোধিত খসড়া পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

    নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প খসড়া চুক্তির কিছু অংশ পরিবর্তন করে তা পুনরায় তেহরানের কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। তবে খসড়ায় ঠিক কী পরিবর্তন করা হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

    কর্মকর্তারা বলেন, ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে এমন কিছু ধারার বিষয়ে ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ২০১৫ সালের পরমাণু চুক্তির ক্ষেত্রেও একই ধরনের সমালোচনা করেছিলেন।

    ইরান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তির ব্যাপারে একমত হয়েছে বলে মার্কিন সূত্রগুলো জানায়। চুক্তির খসড়া শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে বৈঠকের পরও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

    ট্রাম্প বলেছেন, যেকোনো চুক্তির মূল শর্ত হলো—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পাশাপাশি হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দেওয়াও তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। সব মিলিয়ে চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সংশোধিত প্রস্তাবের উদ্দেশ্য হলো তেহরানের ওপর চাপ বাড়ানো এবং এমন একটি কাঠামো গ্রহণে উৎসাহিত করা, যা ইতোমধ্যে অনুমোদনের জন্য ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পাঠানো হয়েছে।

    তবে প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা কঠিন হওয়ায় নথিতে আবার পরিবর্তন আনা হলে আরও বিলম্ব হতে পারে। নথিটি একটি সমঝোতা স্মারক হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যতের মতো আরও বিতর্কিত বিষয়গুলো পরবর্তী দফার আলোচনায় তোলা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    পরে অ্যাক্সিওস জানায়, দুই মার্কিন কর্মকর্তার মতে ট্রাম্প এখনও আশা করছেন শিগগিরই একটি চুক্তি হবে। তবে তিনি বিশেষ করে ইরানের পারমাণবিক উপকরণ সংক্রান্ত বিষয়ে আরও কঠোর শর্ত চান। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সর্বশেষ সংশোধনের ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা আরও কয়েক দিন চলতে পারে।

    এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ট্রাম্পকে বলা হয়েছে যে ইরানের জবাব পেতে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে। ওই কর্মকর্তা রসিকতার সুরে বলেন, ‘তারা আক্ষরিক অর্থেই গুহায় রয়েছে এবং ইমেইল ব্যবহার করছে না।’

    তিনি আরও বলেন, ‘চুক্তি হবে। ঠিক কবে হবে, তা এখনই বলা কঠিন। প্রেসিডেন্ট যা চান তা নিশ্চিত করতে আমরা অপেক্ষা করতে প্রস্তুত। এটি এক সপ্তাহ লাগতে পারে, তার কমও হতে পারে, আবার বেশি সময়ও লাগতে পারে। আমরা আশা করছি আগামী সপ্তাহের শুরুতেই কিছু অগ্রগতি হবে।’

    যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেন। তবে ওই বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    চুক্তির জন্য ইরানকে আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরবাংলাদেশের ৬ বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’
    পরবর্তী খবর ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, নেই ভিড়

    আরো সংবাদ পড়ুন

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত

    মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

    ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

    ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    November 6, 2026

    শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    November 6, 2026

    ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব নিয়ে ঘোষণা রোববার

    November 6, 2026

    ইয়েমেনে সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৪৪০ জন হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’

    November 6, 2026

    বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

    November 6, 2026

    বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী

    November 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.