Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 04:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    শীর্ষ সংবাদ ২

    রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুইজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।

    উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।

    সড়কে মানুষ আতঙ্কে আছে- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আপনি-আমি দুজনেই ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিনি। আর সড়কে কোনো আতঙ্ক নেই। আমি তো সড়ক দিয়েই এসেছি।

    ছোট-খাটো দুয়েকটা ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গতকাল বরিশাল থেকে এসেছি। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ একটু বেশি ডিফিকাল্ট জায়গা। তাদের বিষয় নিয়ে আমার গতকাল কথা হয়েছে। এসব এলাকায় বড় ধরনের কিছু নেই। আজকাল ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে ফেলে দেয়। পরে এই কাটাগাছ সরাতে একটু সময় লাগে।

    দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য, আপনারা হাতিয়ারের পারমিশন নেন না? ওটা তো শিকারের জন্য নেননি। গিয়ে যদি শিকারও করেন, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।’

    আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এ সময় বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে হত্যা করার অধিকার আছে। এটা সব দেশে সব কালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

    রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
    পূর্ববর্তী খবরআসাদুজ্জামান খান কামালের মৃ’ত্যু’দ’ণ্ড
    পরবর্তী খবর রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: সালাহউদ্দিন আহমেদ

    আরো সংবাদ পড়ুন

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    ৯/১১-এর ২৫ বছর আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 12, 2026

    বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.