১২ মিনিটে কেইনের পেনাল্টি গোলে এগিয় গেল ইংল্যান্ড। বক্সের ভেতর ননি মাদুয়েকেকে লুকা মদরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড।
হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার অবশ্য আর ভুল করেননি কেইন। পেনাল্টিকে কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন। ফলে ইংল্যান্ড ১-০ গলে এগিয়ে গেল।

