Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 11 August 2026, 05:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
    বিনোদন

    বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMay 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

    দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

    অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

    এক পোস্টে রাশেদ মামুনুর রহমান লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

    এর আগে গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন আতাউর রহমান। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

    প্রথমে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ সুবিধার প্রয়োজন হওয়ায় ধানমণ্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল।

    ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক।

    দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

    বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
    পূর্ববর্তী খবর২০ মিলিয়ন ফলোয়ার হতেই পোস্ট ডিলিট হানিয়ার
    পরবর্তী খবর লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির

    আরো সংবাদ পড়ুন

    এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

    ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

    কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

    August 11, 2026

    সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

    August 11, 2026

    সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 11, 2026

    এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

    August 11, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

    August 11, 2026

    রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

    August 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.