Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 07:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
    খেলাধুলা

    হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

    হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এই চাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। ফলে হোয়াইট ওয়াশ করার প্রতিশোধ নিতে ব্যর্থ হয় টাইগাররা আর এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ হওয়া থেকে নিজেদের সম্মান বাঁচায় পাকিস্তান।

    রান তাড়া করতে মাঠে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে লিটনরা। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই সালমান মির্জার বলে কট বিহাইন্ড হন তানজিদ হাসান তামিম। পরের ওভারে ফাহিম আশরাফের বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৮ রান করেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা। ৮ বলে ৯রান করে মেহেদী হাসান মিরাজ, ২ বলে ১ রান করেন জাকের আলী আর শূন্য সাজঘরে ফিরেন শেখ মেহেদী।

    বিপর্যয়ের সময় হাল ধরতে ব্যর্থ হন শামীম হোসেন ও মোহাম্মদ নাঈম। ৫ বলে ৫ রান করে সালমান আলীর বলে ইনসাইড এজ হয়ে শামীম বোল্ড হন। অন্যদিকে ওপেনিংয়ে নামা নাঈম ১৭ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন। তাতে ৪১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে হার নিশ্চিত করে ফেলে লিটনরা। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৫ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার ইনিংসে কমে হারের ব্যবধান। ১৯ রান খরচায় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমান। ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।

    এর আগে, মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা  শুরু হয়।  টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক। গত ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আসে পাঁচটি পরিবর্তন। আগে ব্যাটিংয়ে নেমে দুই পাক ব্যাটার ভালো শুরু করেন। দুই ওপেনারের ব্যাটে ভর করে বিনা উইকেটে ৫০ রান করে সালমান আগার দল।

    ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান করে সফরকারীরা। শাহিবজাদা ও সাইম আইয়ুব দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় নাসুমের বলে সাজঘরে ফিরেন সাইম আইয়ুব। সাজঘরে ফেরার আগে ২১ রান করেন তিনি।  সাইম আউট হলেও অন্য ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা। কিন্তু এই পাক ওপেনারকেও বেশি দূর যেতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ। নাসুমের বলে ৪১ বল খেলে ৬৩ রান করেন তিনি। তার ইনিংসে ৫টি ছয় ও ৬টি চারের মার ছিলো।

    এছাড়া মোহাম্মদ হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ ও মোহাম্মদ নাওয়াজ ৩০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৩উইকেট ও নাসুম ২ উইকেট এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।

    হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
    পূর্ববর্তী খবরনিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে মেসি
    পরবর্তী খবর হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার ‘বিস্ফোরক’ প্রতিবেদন

    আরো সংবাদ পড়ুন

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ; ১৬ মেট্রো স্টেশন বন্ধ 

    পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?

    উত্তাল দিল্লি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ ঘোষণা

    লোহিত সাগরে সৌদির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.