Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 29 November 2026, 03:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা: অর্থমন্ত্রী
    অর্থনীতি

    এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা: অর্থমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অর্থমন্ত্রী

    জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে দুই-তিনগুণ দাম দিতে হচ্ছে বলে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ মিলনায়তনে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

    অর্থমন্ত্রী বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে দ্বিগুণ-তিনগুণ দাম দিতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে প্রথম দিকে প্রবৃদ্ধি কম থাকলেও চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে গতিশীল করতে হবে।

    তিনি বলেন, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হঠাৎ তৈরি হয়নি। এর ভিত্তি ২০১৬ সালে প্রণীত বিএনপির ভিশন-২০৩০। পরে ২৭ দফা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনা বিকশিত হয়েছে। এটি শুধু একটি রোডম্যাপ নয়, লক্ষ্য অর্জনের কৌশলও। এখন সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা। এজন্য সরকারি-বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও বাজেট বরাদ্দের পরিকল্পনা করতে হবে। প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চারটি বিষয় নিশ্চিত করতে হবে- অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।

    দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত। তবে কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। এই হার আরও কমাতে হবে। অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। কোনো সূচক খারাপ হলে তা স্বীকার করে কারণ ও সংশোধনের পরিকল্পনা জানাতে হবে।

    ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ খাতের বিপুল দায় রাতারাতি কাটানো সম্ভব নয়। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে, কোনো কর্তন করা হবে না। এতে ব্যাংকে নিট আমানত বাড়ছে। পুঁজিবাজারেও সংস্কারের ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রতিটি প্রকল্পের বাস্তব সুফল ও বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি যাচাইয়ে পৃথক মূল্যায়নব্যবস্থা চালু করা হবে। বিবিএসকে সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে।

    পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

    এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা: অর্থমন্ত্রী
    পূর্ববর্তী খবরইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু
    পরবর্তী খবর স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    স্বর্ণের দামে বড় লাফ, যে দামে মিলছে ভরি

    কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, প্রাণ ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চলে

    দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    November 29, 2026

    হামাসকে সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি দিলো ইসরায়েলি আরব দল

    November 29, 2026

    বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

    November 29, 2026

    ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না: ইসি সানাউল্লাহ

    November 29, 2026

    স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

    November 29, 2026

    এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের একটি বড় আকাঙ্ক্ষা: অর্থমন্ত্রী

    November 29, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.