সম্প্রতি রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও সংশ্লিষ্ট কর্মসূচিতে ১৯১টি দেশের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন স্থপতি রাতুল সেন।
আন্তর্জাতিক এই আয়োজনের মূল পর্ব রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গে অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তি, গবেষক, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও নাগরিক উদ্যোগের প্রতিনিধিরা এতে অংশ নেন।
সফর ও সংশ্লিষ্ট কর্মসূচিতে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যেও অংশগ্রহণের সুযোগ পান তিনি।সাইবেরিয়ার একটি অঞ্চলের উচ্চপদস্থ কর্তৃপক্ষের আমন্ত্রণে বেশ কিছু এলাকার উন্নয়নের কৌশলগত পরিকল্পনায় অবদান রাখার সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সম্মানিত হয়েছেন ।আর্কিটেকচারাল ম্যাপিংয়ের (অন্যতম অত্যাধুনিক একটি প্রযুক্তি) ওপর ভিত্তি করে তাঁর তৈরি শিল্পকর্মটি আন্তর্জাতিক উৎসবটিতে প্রদর্শিত হয়েছে; সেখানে বিভিন্ন দেশের পেশাজীবী এবং ১৯১টি দেশের দর্শকরা উপস্থিত ছিলেন।পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান ‘ফিয়ালকা’-তে সিনিয়র আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বাসিন্দা রাতুল সেন শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ থেকে বোর্ড পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছিলেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক (B.Arch) সম্পন্ন করেন।
এই সফরে রাতুল সেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেন। ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস ,বাংলাদেশ (IAB),স্বপ্ন-বাগিচা, ইউনিটি স্পার্ক (Unity Spark), চিটাগং স্টুডেন্ট ফোরাম এবং চিটাগং প্রো আর্চারি একাডেমি (বাংলাদেশ আর্চারি ফেডারেশন)-এর পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত আছেন। এছাড়া, তিনি বিশ্বের বিভিন্ন দেশের সাথে যৌথ প্ল্যাটফর্মে কাজ করছেন। ভবিষ্যতে তিনি বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের মানুষের গল্প তুলে ধরতে আগ্রহী।

