Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 11:30: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক আবদুর রহিম খান
    অর্থনীতি

    এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক আবদুর রহিম খান

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক আবদুর রহিম খান

    দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

    আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। এফবিসিসিআইয়ের সাবেক প্রশাসক হিসেবে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক সদস্য মো. হাফিজুর রহমানের মেয়াদ গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। তার পর থেকে এফবিসিসিআইয়ে কোনো প্রশাসক ছিলেন না।

    গত ২৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় নতুন অফিস আদেশে মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। আদেশে বলা হয়, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী সরকার এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করতে পারে। সেই অনুযায়ী, সাবেক প্রশাসক হাফিজুর রহমানকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    নতুন প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হন সদস্যদের একাংশ। তারই পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তাঁকে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়।

    নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ, চাঁদার হার কমানো এবং মনোনীত পরিচালক নির্বাচন পদ্ধতি ও নির্বাচন বোর্ড গঠন যথাযথ হচ্ছে না, এমন দাবিতে একাধিক ব্যবসায়ী উচ্চ আদালতে রিট মামলা করেন। এমন চারটি রিট মামলার কারণে এফবিসিসিআইয়ের নির্বাচন দীর্ঘসূত্রতার মধ্যে পড়েছে। দুই দফায় নির্বাচন বোর্ড পুনর্গঠন করেও নির্বাচন করা সম্ভব হয়নি দেশের ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনে। সাবেক একাধিক নেতা জানান, সংগঠনটির নির্বাচনপ্রক্রিয়া ঝুলে গেছে।

    এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক আবদুর রহিম খান
    পূর্ববর্তী খবরকাওরান বাজারে ২৮৭০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
    পরবর্তী খবর ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

    আরো সংবাদ পড়ুন

    দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

    ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

    July 25, 2026

    নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প

    July 25, 2026

    ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ

    July 25, 2026

    দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    July 25, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ

    July 24, 2026

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

    July 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.