গাজীপুরের কাশিমপুরে একটি ঝুটগোডাউনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুরের বাগানবাড়ি এলাকায় তুলার গোডাউনে আগুন লাগার তথ্য পান তারা। এরপর সারাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি বলে জানান তিনি।

