খুলনার দিঘলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা, শ্যালিকা রুবিয়া এবং তার ২২ মাস বয়সী শিশু। এছাড়াও দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব আহত হয়েছেন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে শেখ শিহাব, তার স্ত্রী, শ্যালিকা ও শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ায় যাচ্ছিলেন। আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

