Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 15 September 2026, 11:49: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা
    জাতীয়

    পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    কাগজপত্রের জটিলতা, আইনের কঠিন ভাষা, সঠিক আইনজীবী খুঁজে পাওয়ার অনিশ্চয়তা এবং মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য—সব মিলিয়ে আইনি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এই প্রচলিত বাস্তবতায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আইনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও মানুষের নাগালের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে LexGlobal BD।

    গত ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মের লক্ষ্য হলো সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।

    প্রতিষ্ঠানটির মূল ধারণা—দালালমুক্ত আইনসেবা এবং প্রযুক্তির মাধ্যমে আইনজীবী ও সাধারণ মানুষের সরাসরি সংযোগ। LexGlobal BD-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইনি সমস্যার বিষয়ে প্রাথমিক ধারণা নেওয়া, প্রয়োজনীয় আইন ও ধারা সম্পর্কে তথ্য খোঁজা, আইনি নথি তৈরিতে সহায়তা নেওয়া, মামলা সংক্রান্ত বিষয় বিশ্লেষণ করা এবং প্রয়োজন অনুযায়ী আইনজীবীর সন্ধান করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মধ্যস্থতাবিহীন যোগাযোগের ওপর।

    অর্থাৎ, কোনো আইনি সমস্যায় পড়লে একজন সাধারণ মানুষকে যেন আইনজীবীর কাছে পৌঁছানোর জন্য অপ্রয়োজনীয় তৃতীয় পক্ষের ওপর নির্ভর করতে না হয়। প্রযুক্তিকে এখানে ব্যবহার করা হচ্ছে যোগাযোগ ও তথ্যপ্রাপ্তির মাধ্যম হিসেবে; আইনজীবীর পেশাগত ভূমিকার বিকল্প হিসেবে নয়। LexGlobal BD-এর প্রতিষ্ঠাতা মো. নাহিদ আলম, যিনি লিড এআই রিসার্চ অ্যাসোসিয়েট, কোর৪২, বলেন, “আমরা আইনজীবীকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছি না। বরং আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমিয়ে আনাই আমাদের উদ্দেশ্য।

    দালালমুক্ত, স্বচ্ছ ও সহজ আইনসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে জটিল আইনি বিষয়কে অপেক্ষাকৃত সহজ ভাষায় উপস্থাপন, প্রাথমিক দিকনির্দেশনা এবং প্রয়োজন অনুযায়ী আইনজীবীর কাছে পৌঁছানোর প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আইনি সমস্যায় পড়ার পর সাধারণ মানুষের প্রথম প্রশ্ন থাকে—কোথায় যেতে হবে, কার সঙ্গে পরামর্শ করতে হবে এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো সম্ভব হবে কি না। LexGlobal BD সেই প্রাথমিক ধাপের জটিলতা কমানোর লক্ষ্যেই প্রযুক্তিভিত্তিক সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে সাধারণ মানুষ, আইনজীবী ও আইন শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লিগ্যাল ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    তবে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোভাবেই আইনজীবীর বিকল্প নয়। বরং AI ও অন্যান্য প্রযুক্তিকে ব্যবহার করে আইনসেবা গ্রহণের প্রাথমিক প্রক্রিয়াকে সহজ করা এবং সাধারণ মানুষ ও আইনজীবীর মধ্যে একটি কার্যকর সেতু তৈরি করাই তাদের উদ্দেশ্য। দালালমুক্ত আইনসেবা, সরাসরি আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং সহজ প্রযুক্তি—এই তিনটি ধারণাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে LexGlobal BD। দীর্ঘদিনের প্রচলিত আইনসেবা ব্যবস্থায় প্রযুক্তির এই উদ্যোগ কতটা কার্যকর পরিবর্তন আনতে পারে, তা সময়ই বলে দেবে। তবে আইনসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও সাধারণ মানুষের কাছাকাছি নেওয়ার ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার খুলেছে এই উদ্যোগ।

    পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা
    পূর্ববর্তী খবরস্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

    ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

    ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

    আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পুরানো এনালগ আইনব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির বড় ধাক্কা

    September 15, 2026

    স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 15, 2026

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

    September 15, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

    September 15, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

    September 15, 2026

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    September 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.