Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 11:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান
    জাতীয়

    রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

    আসন্ন রমজানে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, সামনে এলপিজির আমদানি বাড়ানো হচ্ছে, যা রমজানে চাহিদা পূরণ করতে সহায়ক হবে।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এলপিজি বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

    তবে বাস্তবে দেশের এলপিজি বাজারে গত কয়েকদিন ধরে দামের অস্বাভাবিক বৃদ্ধি ও সরবরাহ সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ মূল্যেও অনেক এলাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা।

    এ পরিস্থিতিতে গোলটেবিল আলোচনায় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান প্রশ্ন তুলে বলেন, ১৩০০ টাকার এলপি গ্যাসের জন্য গ্রাহককে কেন আড়াই হাজার টাকা দিতে হবে? তিনি এলপিজির দাম নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার দাবি জানান।

    অন্যদিকে চলমান সংকটের জন্য বিইআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন এলপিজি আমদানিকারকরা। তাদের অভিযোগ, আমদানি বাড়াতে আগ্রহী হলেও সময়মতো সরকারি সাড়া পাওয়া যায়নি।

    তবে এসব অভিযোগ নাকচ করে দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান বাড়তি আমদানি করেছে, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। তিনি আরও জানান, জানুয়ারি মাসে প্রায় ১ লাখ ৫০ হাজার টন এলপিজি দেশে আসার কথা রয়েছে। এতে করে রমজানে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিইআরসি চেয়ারম্যান বলেন, সবার সহযোগিতায় আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো।

    রমজানে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান
    পূর্ববর্তী খবরসাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে মিডার এমওইউ সই
    পরবর্তী খবর ভূমিকম্পে কেঁপে উঠলো ইসরাইল

    আরো সংবাদ পড়ুন

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    September 5, 2026

    ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

    September 5, 2026

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    September 5, 2026

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.