Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 29 November 2026, 06:52: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস
    জাতীয়

    লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে একটানা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে এক পোস্টে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

    ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগের ওপরে এর কেন্দ্র অবস্থান করছে। বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র অনুসারে আজ মঙ্গলবার দুপুর ২টায় মৌসুমি লঘুচাপটির কেন্দ্র অবস্থান করছিল খুলনা বিভাগের যশোর জেলার ওপরে।

    এই লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণায়মান মেঘ হতে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশিভাগ জেলা ও ময়মনিসংহ, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপরে। লঘুচাপটির কেন্দ্র বর্তমান অবস্থান (যশোর জেলা) থেকে সরাসরি উত্তর দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন (বুধ ও বৃহস্পতিবার)। এই লঘুচাপের ফলে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপরে একটানা বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

    বিশেষ করে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার প্রায় সারাদিন বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

    আজ সন্ধ্যার পর থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মধ্য রাতের পর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, বান্দরবন জেলায় ভারি থেকে খুবই ভারি বৃষ্টির আশংকা রয়েছে।

    আজ থেকে শুরু করে আগামী শুক্রবার (২০ জুন) পর্যন্ত ৪ দিন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফারামী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা রয়েছে।

     

    লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস
    পূর্ববর্তী খবরফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় আক্রমণের মুখে ভারতীয় অভিনেত্রী
    পরবর্তী খবর মিঠুন চক্রবর্তী আমাকে চা বানিয়ে খাওয়ালেন: আঁখি আলমগীর

    আরো সংবাদ পড়ুন

    প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বর্ণের দামে বড় লাফ, যে দামে মিলছে ভরি

    কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, প্রাণ ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চলে

    রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

    যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    November 28, 2026

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    November 28, 2026

    শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    November 28, 2026

    মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

    November 28, 2026

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    November 28, 2026

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    November 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.