Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 26 July 2026, 08:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে: রিজভী
    জাতীয়

    অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে: রিজভী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে এ দাবি জানিয়েছেন তিনি।

    রিজভী বলেন, অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রত্যাশা করি, নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক সংকট রয়েছে। ‘মব কালচার’ আছে। এসব থেকে মুক্ত হতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আমরা তো সমালোচনা করবোই। গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল ৪.২। এবার সেটি হয়েছে ৩.৯। আমরা সরকারকে সেটি দেখার জন্য বলবো।

    জুলাই অভ্যুত্থান উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে তিনি বলেন, আমরা ১ জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমরা যথাযথভাবে কর্মসূচি পালন করতে চাই। যাদের সন্তানেরা গণতন্ত্র ফেরানোর জন্য দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে বিশেষ সম্মান জানাতে হবে। সেই প্রত্যয় নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে সারাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন।

    রিজভী বলেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই-আগস্টেই তাদের প্রাপ্য মর্যাদা দিতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ১ জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানানো হবে।

    বিএনপির এ নেতা বলেন, আমি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে প্রথম কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন করেছি, যাতে অনুষ্ঠান ভাবগাম্ভীর্য সহকারে পালন করতে পারি। অতিথিরা ও শহীদ পরিবারের সদস্যরা যাতে সুন্দরভাবে বসতে পারেন। অনুষ্ঠান যাতে সার্থক হয়।

    রিজভী আরও বলেন, জাতির অনেক অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি অর্জন। আমরা প্রথম বর্ষপূর্তি পালন করতে যাচ্ছি। আমরা এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে। সবাই নিরাপদ জীবন প্রত্যাশা করি।

    অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে: রিজভী
    পূর্ববর্তী খবরকরোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৭
    পরবর্তী খবর কুমিল্লার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

    আরো সংবাদ পড়ুন

    হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয়: আইনমন্ত্রী

    বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    ঢাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট

    ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    July 25, 2026

    হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

    July 25, 2026

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    July 25, 2026

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    July 25, 2026

    রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

    July 25, 2026

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

    July 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.