Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 5 October 2026, 08:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » এবার নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট আছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    এবার নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট আছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট আছি।

    শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাঁ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

    জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছর যেভাবে ভালোভাবে হয়, এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।

    ঈদের সময়ে চুরি ছিনতাই বেড়ে যায়। ফাঁকা ঢাকায় কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর নিরাপত্তায় ৫০০ পেট্রোল টিম কাজ করবে। তারা অলিগলিতেও কাজ কাজ করবে। এক্ষেত্রে আমি আপনাদের (গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানাবেন। অনেক সময় ছোটখাটো কিছু ঘটনা ঘটে যায়, সেটিও যেন না ঘটে এ জন্য আমরা কাজ করছি।

    অনেক ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারছে না। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কোনো ঘটনায় যদি মামলা না নেওয়া হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এরইমধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট বিভাগে অনলাইন জিডি চালু করা হয়েছে। পরবর্তী জিডি এবং মামলা যেনো অনলাইনে নেওয়া যায় সেই ব্যবস্থা করছি।

    মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরা একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে, এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমরা তদন্ত করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারাও যান, আপনাদের নজরে কিছু এলে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আমাদের জানাবেন। সত্যি ঘটনা আপনারা তুলে ধরবেন। মিথ্যা সংবাদ প্রকাশ হলে পার্শ্ববর্তী দেশ এটার সুযোগ নেয়। তারা এটাকে ফলাও করে লেখে, আপনাদের একটি সুনাম আছে। আপনারা সব সময় সত্য নিউজ লেখেন। এটা আপনারা বজায় রাখেন।

    অপরাধী গ্রেপ্তার করার কয়েকদিন পরে বের হয়ে আরও বেশি অপরাধে জড়িয়ে যায়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আর পুলিশের হাতে না। বিষয়টা আদালতের বিষয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন, দুজন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাওয়ার পর আবারও অপরাধে জড়িয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। এমন যদি কেউ অবৈধকাজে জড়িয়ে যায় তাহলে তাকেও ছাড়া হবে না, পুঁটিমাছ কিংবা রুই কাতলা হোক কাউকে ছাড় নেই। আইন সবার জন্য সমান।

    আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট আছি।

    এবার নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট আছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
    পূর্ববর্তী খবরঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম
    পরবর্তী খবর নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

    আরো সংবাদ পড়ুন

    এক লাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল স্থানান্তর: ডিএমপি কমিশনার

    সোনালি আঁশকে উচ্চমূল্যের পণ্যে রূপান্তরে পরিকল্পনা: পাটমন্ত্রী

    দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

    ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

    কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    October 4, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

    October 4, 2026

    গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

    October 4, 2026

    এক লাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026

    ৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

    October 4, 2026

    ঢাকায় বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

    October 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.